By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১৭ প্রেমিকার সঙ্গে একযোগে প্রেম, অতঃপর
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বইপত্র

১৭ প্রেমিকার সঙ্গে একযোগে প্রেম, অতঃপর

Last updated: May 4, 2015 8:55 pm
12 years ago
3 Min Read
SHARE

9b2c4c48aa28a424c1d39b7ba62ed598একসঙ্গে ১৭ প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছিলেন। এদের একজনের ঘরে আবার তার এক সন্তানও রয়েছে। লুকোচুরি করে মোটামুটি নিজের সব প্রেমই ঠিকঠাক রক্ষা করে চলছিলেন ইউয়ান নামের ওই চীনা যুবক। কিন্তু কথায় আছে, ‘সাতদিন চোরের, একদিন গৃহস্থের’। একটি সড়ক দুর্ঘটনা কাল হয়ে দাঁড়াল তার জন্য। দুর্ঘটনা খবর পেয়ে হাসপাতালে ছুটে এলেন ১৭ প্রেমিকা। তাতেই ফাঁস হয়ে যায় তার সমস্ত কেলেঙ্কারি। মজার বিষয় হলো, সব প্রেমিকাই প্রায় একই সময়ে হাজির হয়েছিলেন হাসপাতালে! এবার সমবেদনার বদলে ১৭ নারীর আক্রোশের মুখে পড়েন ইউয়ান। অবশেষে পুলিশের সহায়তায় শেষ রক্ষা হয়।

ঘটনাটি বেশ কিছুদিন আগের। ওই রোমিওর বাড়ি চীনের হুনান প্রদেশের চাংশায়। ২৪শে মার্চ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তার তার ফোন নম্বর ঘেটে আত্মীয়দের কাছে এ দুর্ঘটনার খবর দেন। এতে তার ১৭ প্রেমিকাই হাসপাতালে আসতে শুরু করেন। কিছুক্ষণ পর তারা সকলেই বুঝতে পারেন তাদের সবার প্রেমিক আসলে একজনই। আর তিনি হলেন ইউয়ান!

১৭ প্রেমিকার একজনের নাম শিয়াও লি। তিনি বলেন, আমি তার সঙ্গে প্রায় দেড় বছর ধরে থাকছি। তার দুর্ঘটনার খবর শোনার পর আমি প্রচুর কেঁদেছি। এতটাই কেঁদেছি আমার চোখে কোন অশ্রু বাকি রাখিনি। আমি সত্যিই উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম, যখন শুনেছি যে, সে হাসপাতালে। কিন্তু যখন আমি দেখলাম, তাকে দেখতে আরও সুন্দর সুন্দর মেয়েরা আসতে শুরু করেছে, তখন আসলেই আমি কাঁদার শক্তি হারিয়ে ফেলেছি! শিয়াও জানান, তিনি এ ঘটনার পর ওই ১৭ প্রেমিকাকে নিয়ে একটি অনলাইন চ্যাট ওয়েবসাইটে গ্রুপ খোলেন। সেখানে সবার সঙ্গে আলোচনা করে শিয়াও জানতে পারেন, ইউয়ানের কয়েকজন প্রেমিকা তাকে অর্থ দিয়ে সহায়তা করতেন। অনেকেই আবার মোটা অংকের অর্থ দিয়েছেন তাকে। এদের একজন প্রায় ৯ বছর ধরে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন ইউয়ানকে! ওয়াং ফাং নামের আরেকজন প্রেমিকা বলেন, ‘আমাদের ইতোমধ্যেই এক সন্তান হয়েছে। আমি এখন কি করবো? আমি তাকে আর ভালবাসি না। কিন্তু আমি আমার সন্তানকে অনেক ভালবাসি।’

শিয়াও টিং নামের আরেক প্রেমিকা বললেন, তিনি বিশ্বাস করতেন, তার জন্য ইউয়ানই ছিল সঠিক। এমনকি তাকে বিয়ের পরিকল্পনাও করছিলেন শিয়াও টিং। তবে তার আগেই সব গোমর ফাঁস! সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর প্রকাশের পর প্রায় ৬ হাজার মন্তব্য এসেছে! কেউ কেউ ওই ‘রোমিও’র এমন জোচ্চুরিতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। কেউ আবার বলছেন, নারীদের আরও বুদ্ধিমত্তা প্রয়োগ করা উচিত ছিল। ইউয়ানের জোচ্চুরি আরও আগেই ধরা উচিত ছিল তাদের।

- Advertisement -
Ad image

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, প্রেমিকার প্রতি ইউয়ান কেবল একটি কাজই করেছে। তা হলো, প্রেমিকাদের সৌন্দর্যের প্রশংসা করা। আর এতেই তারা পটে যান। নিজের মন, প্রাণ, শরীর সবকিছু উৎসর্গ করে দেন।

ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউয়ান মূলত অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই এসব করেছেন। তার এক স্ত্রীর কাছ থেকে আড়াই লাখ ২৭ হাজার ডলার হাতিয়েছেন তিনি। এছাড়াও প্রেমিকাদের কাছ থেকে হাতিয়েছেন হাজার হাজার ডলার। ইউয়ান নিজেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক দাবি করতেন প্রেমিকাদের কাছে। বাস্তবে তিনি একজন সামান্য ডিপ্লোমাধারী।

You Might Also Like

ভারত-পাকিস্তান : কার কত শক্তি?
বাসর রাতেই লাশ হলেন তরুণী
কারারুদ্ধ জিকে গউছ তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত
লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ
বাবা হচ্ছেন রেলমন্ত্রী?
Previous Article ৬০০ মিলিয়ন বছর আগে মানুষের দেহে হাত নয়, ছিল কর্ষিকা!
Next Article জাপানের কর্মজীবী নারীরা কেন বিয়ে করেন না?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ওজন কমাতে আঁশজাতীয় খাবার

12 years ago

মানবদেহ সম্পর্কে তিনটি প্রচলিত ভ্রান্ত ধারণা

12 years ago

হাসিনা-ওবায়দুলকে ফখরুলের অভিনন্দন

10 years ago

সিলেটে মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?