আজ ৩১ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন কবি আবির ইসলাম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তরুন এ কবি কিছু দিন ধরে কিডনিজনিত অসুস্থতায় ভোগছিলেন।
সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের দূর্যাকাপন গ্রামের বাসিন্দা মরহুম আবির ইসলাম নব্বই দশক থেকে কবিতা চর্চায় একজন নিবেদিতপ্রাণ। তিনি দীর্ঘদিন ইংল্যান্ডে বসবাস করে দেশে চলে আসেন এবং সিলেট ও ঢাকায় বসবাস করতে থাকেন।
তিনি একজন স্বল্পভাষী, সদালাপী স্বজ্জন ব্যক্তি ছিলেন। বাংলাদেশ ও লন্ডনের কবিতাপ্রেমি প্রিয়জনদের কাছে একটি সুপরিচিত নাম আবির ইসলাম। তার কবিতাপ্রেমিরা বিশ্বাস করেন কবিরা কখনো পুরোপুরি হারিয়ে যান না; তাঁরা বেঁচে থাকেন তাঁদের কবিতায়, শব্দে, স্মৃতিতে আর মানুষের অনুভূতিতে।


