By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন মুস্তাফিজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন মুস্তাফিজ

Last updated: March 2, 2016 5:49 pm
11 years ago
2 Min Read
SHARE

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তরুণ এই পেসারকে দলে নিয়েছে কাউন্টি দল সাসেক্স। এবারের মৌসুমে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলবেন মুস্তাফিজ। খেলবেন রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও।

সাসেক্সে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে সাকিব আল হাসান উস্টারশায়ার ও তামিম ইকবাল নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন।

কাউন্টিতে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মুস্তাফিজ, ‘কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত আমি। ইংল্যান্ডে খেলার লক্ষ্য আমার সব সময়ই ছিল। সাসেক্স এই সুযোগে দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের আস্থার প্রতিদান দিতে পারব।’

মুস্তাফিজকে দলে পেয়ে সাসেক্সের কোচ মার্ক ডেভিসও বেশ আনন্দিত। বাংলাদেশি তরুণ তুর্কিকে প্রশংসায় ভাসালেন তিনি, ‘মুস্তাফিজকে সাসেক্সে পেয়ে আমি সত্যিই বেশ রোমাঞ্চিত। অবিশ্বাস্য সামর্থ্যের এক ক্রিকেটার সে। এই সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। তার ব্যতিক্রমী বোলিংয়ের বৈচিত্রের কারণে তার বিপক্ষে ব্যাট করা খুব কঠিন। আমাদের দলে অসাধারণ সংযোজন সে।’

গত বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন মুস্তাফিজ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে গড়েন রেকর্ড।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও দুর্দান্ত বোলিং করেন তরুণ এই পেসার। প্রথম বাংলাদেশির খেলোয়াড় হিসেবে জায়গা করে নেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। এরই ধারাবাহিকতায় নাম লেখান পাকিস্তান সুপার লিগে। জায়গা করে নিয়েছেন ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও, খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে খেলেই মে মাসে অনুষ্ঠেয় ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে খেলতে সাসেক্সে যোগ দেবেন মুস্তাফিজ।

তথ্যসূত্র : স্কাই স্পোর্টস।

You Might Also Like

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডে বইমেলায় সিলেটের বাসিয়া প্রকাশনী অংশ নিচ্ছে
সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই
প্রয়াত যুবদল নেতা সাহাব উদ্দিনের পরিবারের পাশে বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতৃবৃন্দ
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মর্তুজ আলীর আফলাতুন নেছা-পীরবকস পাঠাগার পরিদর্শন
জৈন্তাপুরে ব্যক্তি উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার
Previous Article সিলেটের আদালতে লাগছে প্রযুক্তির ছোঁয়া
Next Article মৌলভীবাজারে ছাত্রলীগের হাতে সহকারী অধ্যাপক লাঞ্চিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

করো’না চিকিৎসায় ওসমানী মেডিকেলে শয্যা বাড়লো ৭০টি, আইসিইইউ বেড়ে ১৮

5 years ago

৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূলে নতুন কমিটি চায় বিএনপি

11 years ago

দলবেঁধে সংখ্যালঘুর বাড়িতে হামলা-লুটপাট, গুরুতর জখম ৫

10 years ago

গোলাম নবী পান্না ।। বিবেকের কাছে

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?