By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটের আদালতে লাগছে প্রযুক্তির ছোঁয়া
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সিলেটের আদালতে লাগছে প্রযুক্তির ছোঁয়া

Last updated: February 28, 2016 4:15 pm
11 years ago
2 Min Read
SHARE

প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে সিলেটের আদালতে। সিলেটের ২০টি আদালতে মার্চ মাস থেকেই ডিজিটাল পদ্ধতিতে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করার কাজ শুরু হচ্ছে। কম্পিউটারের মাধ্যমে সরাসরি সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে। এরপর থেকে সাক্ষীর সাক্ষ্য হাতে লিখে লিপিবদ্ধ করা হবে না।

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আধুনিক পদ্ধতিতে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হয়। ট্রাইব্যুনালে বিচারকদের সামনে ৩টি, প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীর সামনে ২টি এবং স্টোনোগ্রাফারের সামনে থাকে মূল কম্পিউটার। সাক্ষী যখন সাক্ষ্য প্রদান করেন, তখন তাৎক্ষণিকভাবেই তা কম্পিউটারে লিপিবদ্ধ করা হয়। এক্ষেত্রে সাক্ষীর জবানবন্দির কোনো অংশ ভুলভাবে লিপিবদ্ধ হলে বিচারক তাৎক্ষণিকভাবেই তা সংশোধনের নির্দেশ দেন।

এই আধুনিক পদ্ধতির ছোঁয়া এবার সিলেটের আদালতেও লাগতে যাচ্ছে। সিলেট মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিলিয়ে ২০টি কোর্টে কম্পিউটারের সাহায্যে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে।

জানা যায়, সাক্ষ্যগ্রহণ কর্মকান্ডে ডিজিটালাইজেশনের জন্য ইতোমধ্যেই সিলেটের আদালতগুলোতে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এ প্রক্রিয়ায় অর্থায়ন করছে জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি)। জুডিশিয়াল স্ট্রেনথেনিং প্রজেক্টের (জাস্ট) আওতায় এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে সুপ্রিম কোর্ট।

সূত্র জানায়, প্রক্রিয়া বাস্তবায়ন শুরু হলে সিলেটের আদালতগুলোতে বিচারক, পাবলিক প্রসিকিউটর, বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের সামনে কম্পিউটার থাকবে। আদালতে স্টোনোগ্রাফার কম্পিউটারে সাক্ষীর জবানবন্দি এবং আইনজীবীদের জেরা লিপিবদ্ধ করার সাথে সাথে সংশ্লিষ্টরা নিজ নিজ কম্পিউটারে তা দেখতে পাবেন। এক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকতে বিচারক তা সংশোধনের নির্দেশ দেবেন। এছাড়াও সাক্ষ্যগ্রহণ শেষে কম্পিউটারে কম্পোজকৃত কপি আদালত সংশ্লিষ্টদের স্বাক্ষর সহকারে মামলার বাদী-বিবাদী পক্ষকে সরবরাহ করা হবে।

সূত্র আরো জানায়, আগামী ২ মার্চ সিলেটের আদালতে এ আধুনিকতার ছোঁয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এ ব্যাপারে সিলেট জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুল ইসলাম সিলেটভিউ২৪ডটকমকে বলেন, সিলেটের আদালতে ডিজিটালের ছোঁয়া লাগছে। এজন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী ২ মার্চ এ প্রকল্পের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী ও প্রধান বিচারপতি।

You Might Also Like

অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াহাব খোকা আর নেই
শ্রদ্ধা আর ভালবাসায় আ ন ম শফিকুল হককে বিদায় জানালেন বিশ্বনাথবাসী
ভৈরবে রেল দুর্ঘটনা: নিহতদের প্রত্যেকের পরিবার পাবে ১ লাখ টাকা
‘এ’ প্লাস প্রাপ্ত তাহমীদ ভবিষ্যতে ডাক্তার হতে চায়
Previous Article মৌলভীবাজারে দুই মাসে নিষ্পত্তি হলো প্রায় হাজারো মামলা
Next Article ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন মুস্তাফিজ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশে^র কাছে রোল মডেল — বদর উদ্দিন আহমদ কামরান

9 years ago

প্রতারক প্রমাণ করতে দেড় কোটি টাকা খরচ!

6 years ago

সিলেটে-৩ আসনে চার প্রার্থীর হলফনামায় যা আছে

5 years ago

কোন জঙ্গি গোষ্টির কাছে বাঙ্গালি জাতি মাথা নত করবেনা ——–এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?