By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশে^র কাছে রোল মডেল — বদর উদ্দিন আহমদ কামরান
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশে^র কাছে রোল মডেল — বদর উদ্দিন আহমদ কামরান

Last updated: June 18, 2017 11:16 am
9 years ago
3 Min Read
SHARE

02সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। দেশের সর্বস্তরে পরিবর্তন সাধিত হয়ে বাংলাদেশ আজ বিশে^র কাছে রোল মডেল হিসেবে বিবেচিত।বিদ্যুতের ক্ষেত্রে ও বাংলাদেশ এখন পিছিয়ে নেই। দেশে এখন প্রায় পনের হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎযাপন হচ্ছে, বিদ্যুৎ শ্রমিকদের সকলের চাকরী স্থায়ীকরণ করা এখন সময়ের দাবী এবং সরকারীভাবেই তাদেরকে নিয়োগ দিতে হবে।
জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার বাগবাড়ীস্থ বিদ্যুৎ ভবন প্রাঙ্গনে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ জেলার আহবায়ক মো. নুরুল আমীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামীলীগ সিলেট মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী। মো. আনোয়ার হোসেন এবং মুহাম্মদ মুস্তাকিমের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিবিএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এম এ রহিম, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, অর্থ সম্পাদক আলাউদ্দিন সরকার, আইন বিষয়ক সম্পাদক আব্দুল গণি রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম সালাহ উদ্দিন খান, হবিগঞ্জ-মৌলভীবাজারের সাধারণ সম্পাদক মহিবুর চৌধুরী, হাসিবুল হাসান, উবায়দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রফিকুল বারী হেলাল এবং মোনাজাত পরিচালনা করেন পিডিবি জামে মসজিদের মুয়াজ্জিন মখলিসুর রহমান চৌধুরী।
বদর উদ্দিন আহমদ কামরান আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জাতীয় শ্রমিক লীগের প্রত্যেক কর্মী। তার আদর্শ ধারণ করে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি জামায়াত চক্রের সকল ষড়যন্ত্রকে নস্যাত করে আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীতে রুপান্তর করার জন্য এক গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে তা প্রতিহত করতে হবে।

You Might Also Like

অমর একুশে গ্রন্থমেলায় ‘মুক্তিযুদ্ধের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া কবিতার বাগানে নানা রঙের ছবি ॥ শিউল মনজুর
আচেহ উপকূলে ডুবতে বসা বোট থেকে ৭৯৪ বাংলাদেশী ও রোহিঙ্গা উদ্ধার
ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে ফের বিভক্তি
পীর ইকবাল বিবিদইল বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
Previous Article দারুল কেরাত ফুলতলী ট্রাস্ট গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসায় কেরাত প্রশিক্ষণ চলছে
Next Article প্রস্তাবিত মেডিকেল বিশ্ব বিদ্যালয় জেনারেল ওসমানী নামে নাম করণ করার দাবী জানিয়েছে ওসমানী স্মৃতি পরিষদ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ফাঁসির স্লোগানে উত্তাল নিহত রাজনের বাড়ি

11 years ago

সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট জেলা শাখার কমিটি গঠন

12 years ago

জাফলংয়ে খেয়া নৌকা ডুবে পরিবহন শ্রমিক নিখোঁজ

11 years ago

স্বদেশ ফোরামের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?