By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইরাকে দীর্ঘ মেয়াদে বিমান হামলা চলবে :ওবামা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

ইরাকে দীর্ঘ মেয়াদে বিমান হামলা চলবে :ওবামা

Last updated: August 11, 2014 10:43 am
12 years ago
3 Min Read
SHARE

11-02ইরাকে হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক সমস্যার সমাধান এক সপ্তাহে সম্ভব নয়। আমরা জঙ্গিদের দমনে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা করছি। তিনি বলেন, কুর্দি শহর ইরবিলকে রক্ষার জন্য এই বিমান হামলা দরকার ছিল। তিনি বলেন, ইসলামিক স্টেট গোষ্ঠীর জঙ্গীদের অগ্রাভিযান ঠেকানোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ নিহিত রয়েছে। এদিকে ইরাকে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠন করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের আহবান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স। ইরাক সরকার জানিয়েছে, জঙ্গিরা ইয়াজিদি সমপ্রদায়ের ৫শত লোককে হত্যা করেছে। খবর বিবিসি, রয়টার্স ও সিএনএন’র।

মার্কিন প্রেসিডেন্ট ওবামা স্পষ্ট করে বলেন যে, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সম্ভাব্য গণহত্যা ঠেকানোও ওই বিমান হামলার একটি উদ্দেশ্য ছিল। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ওবামা দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে জঙ্গিদের অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হয়েছেন। তিনি এই হামলা কতদিন ধরে চলবে সেটা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা মনে করি না এক সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। এটা মাসব্যাপী চলতে পারে বলেও ইঙ্গিত দেন ওবামা। ওবামা আইসিসকে মোকাবেলা করতে সক্ষম একটি ঐকমত্যের সরকার গঠনে ইরাকি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন, এর ওপরই নির্ভর করবে হামলা কতদিন স্থায়ী হবে। এছাড়া সাপ্তাহিক বেতার ভাষণে বারাক ওবামা আবারো বলেন যে মার্কিন সৈন্যরা ইরাকে ফিরে যাবে না। দু’দফা বিমান হামলা চালানোর পর পেন্টাগন বলেছে, এ হামলা অব্যাহত থাকবে। ২০১১ সালের ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম ইরাকে যুক্তরাষ্ট্র সরাসরি কোন সামরিক অভিযানে অংশ নিল। ওবামা আরো বলেন, ইরাকে বোমা হামলার চেয়েও স্থিতিশীলতা ফেরানোয় বেশি সময় লাগবে। তিনি সুন্নিদের ক্ষমতায়ন করতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নূরীআল-মালিকির সমালোচনা করেন।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইরাকে জিহাদিদের মোকাবেলায় একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনে দেশটির রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, বান শনিবার ইরাকের সকল রাজনৈতিক দলের প্রতি প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে সাংবিধানিক সময়সীমা মেনে চলার আহবান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব ইরাকের সকল নেতার প্রতি সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি ব্যাপকভিত্তিক সরকার গঠন ও তা টিকিয়ে রাখতে প্রজ্ঞা ও বিচার বুদ্ধি প্রয়োগেরও অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, কেবল এ ধরনের সরকারই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হুমকি মোকাবেলায় গোটা জাতিকে গতিশীল করতে পারে। আর এরই মাধ্যমে ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা আসবে।

ইরাকের উত্তরাঞ্চলে গত জুন থেকে ব্যাপক এলাকা দখল করে নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, তারা সুন্নি এ মুসলিম জঙ্গিদের ওপর গতকাল রবিবার নতুন করে তৃতীয় দফা বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) ও জঙ্গি বিমানগুলো জঙ্গিদের কবলে আটকা পড়া মাউন্ট সিনজারের ইয়াজিদি এলাকায় সশস্ত্র যান ধ্বংস করেছে। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের অগ্রযাত্রা রোধে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার তাদের ওপর বিমান হামলার অনুমতি দেয়। ইরাক সঙ্কট নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরা ফ্যাবিউস গতকাল সকালে দেশটিতে সফরে গেছেন। সিনজার অঞ্চলে উদ্বাস্তু হওয়া মানুষদেরকে ফ্রান্সের প্রথম ত্রাণ সরবরাহ কর্মসূচি তদারক করবেন তিনি। পরে তিনি গোলযোগপূর্ণ কুর্দি শহর ইরবিল পরিদর্শনেও যাবেন।

You Might Also Like

বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান এরশাদের
ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ল
সিঙ্গাপুর নিয়ে ১০টি মজার তথ্য
২ ঘণ্টার ব্যবধানে বাবা-মেয়ের ‘আত্মহত্যা’
গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় সাপ্তাহিক দারুল কেরাতের পুরস্কার বিতরণ কোরআন চর্চা অব্যাহত রাখতে হবে মতিউর রহমান
Previous Article দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকলে এলাকা তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব
Next Article গাজায় যুদ্ধবিরতি কার্যকর
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেট কারাগারে মাকু রবিদাসের ফাসি কার্য্যকর

10 years ago

চমকপ্রদ ভিখারি জীবন

11 years ago

গল্পকার ও নাট্যকার ওয়াহিদ সারোকে মাকুন্দা পদক প্রদান

6 years ago

বিজয় উদযাপনে মিছিলের আহ্বান প্রধানমন্ত্রীর

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?