By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান এরশাদের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান এরশাদের

Editor
Last updated: August 24, 2014 11:00 am
Editor
12 years ago
Share
SHARE
24-4বিএনপিকে যুদ্ধাপরাধী জামায়াত ছেড়ে জাতীয়তাবাদী শক্তি হিসেবে জাতীয় পার্টির সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টিই আসল জাতীয়তাবাদী শক্তি।

আজ শনিবার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ আহ্বান জানান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে এরশাদ বলেন, আন্দোলনের জন্য ঘোষণা দেন, বড় বড় কথা বলেন। কিন্তু তাঁরা রাজপথে থাকেন না। তিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কোনো উন্নয়ন করেননি। ‘জেলে থেকে পাঁচ আসনে জয়ী হয়েছি’ উল্লেখ করে বিএনপিকে যুদ্ধাপরাধী জামায়াত ছেড়ে জাতীয়তাবাদী শক্তি হিসেবে জাতীয় পার্টির সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান এরশাদ।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘দেশে সন্ত্রাস-দুর্নীতি বেড়েছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই। ঘুষ-দুর্নীতি চাই না, দলীয়করণ চাই না।’ তিনি বলেন, ‘আমি কবি মানুষ, নূর হোসেন এবং ডা. মিলন কীভাবে মারা গেছেন, জানি না। এগুলো শুনলে আমার কান্না হয়। এখন খুন, গুম নিত্যদিনের ঘটনা। টাকা না দিলে গুম-খুন হয়। সুনামগঞ্জের এক ভদ্রলোক লন্ডন থেকে দেশে এসে তিন মাস নিখোঁজ ছিলেন।’

এরশাদ বর্তমান সরকারের উদ্দেশে বলেন, ‘আমাদের সময় সন্ত্রাস ছিল না, গডফাদার ছিল না, র্যাব ছিল না, ক্রসফায়ার ছিল না। দলীয়করণ করিনি। এখন র্যাব থাকলেও হত্যা-গুম, সন্ত্রাস ও টেন্ডারবাজি বেড়েছে। ঘুষ ছাড়া চাকরি হয় না। সমাজ দূষিত হয়ে গেছে, দেশ অচল হয়ে গেছে।’

জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্যে দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, কেন্দ্রীয় মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির সম্পাদক নাজমা আক্তার, জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁঞা প্রমুখ। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান।

সভার শুরুতে এইচ এম এরশাদকে একটি সোনার চাবি উপহার দেন ফেনীর মেয়র আলা উদ্দিন।

সম্মেলনে মোশারফ হোসেনকে সভাপতি ও কে বি এম জাহাঙ্গীর আলমকে পুনরায় জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

You Might Also Like

যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অনেক
স্বাধীনতা দিবসে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
ইতালিয় গবেষকের দাবি মোনালিসা ছিলেন চীনা ক্রীতদাসী!
মাসিক বাসিয়া পত্রিকা অফিসে পত্রিকার উপদেষ্টা এ কে এম জিল্লুর রহমান জিলানী
এহিয়া সামি ।। ভন্ড নেতার দল
Share This Article
Facebook Email Print
Previous Article এবার বাস যাবে ঢাকা থেকে মেঘালয়ের রাজধানী শিলং
Next Article নূর হোসেনের বিনিময়ে ভারতে ফিরছেন চেটিয়া
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?