By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নূর হোসেনের বিনিময়ে ভারতে ফিরছেন চেটিয়া
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

নূর হোসেনের বিনিময়ে ভারতে ফিরছেন চেটিয়া

Last updated: August 24, 2014 11:04 am
12 years ago
3 Min Read
SHARE

24-6 ভারতের কলকাতায় ধরা পড়া সাত খুনের আসামি নূর হোসেনের বিনিময়ে উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ সরকার। আজ এমন খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার লিখেছে, ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এই খবর জানিয়ে বলেছেন, এ বিষয়ে দু’দেশের সরকার বোঝাপড়ায় পৌঁছেছে। ভারতীয় হাইকমিশনের এক অফিসার শুক্রবার গাজীপুরের জেলে গিয়ে অনুপ চেটিয়ার সঙ্গে দেখা করে এসেছেন। চেটিয়া তাদের জানিয়েছেন, আইনগত অসুবিধা না থাকলে ভারতে ফিরে যেতে তিনি রাজি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছেন, এর পরেই চেটিয়াকে জেল থেকে মুক্ত করে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

পত্রিকাটি আরো লিখেছে, ঢাকার মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে ১৯৯৭ সালে উলফার প্রধান নেতা অনুপ চেটিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পরে অবৈধ অনুপ্রবেশ, জাল পাসপোর্ট ও অস্ত্র রাখার তিনটি মামলায় তার সাত বছর কারাদণ্ড হয়। ২০০৭-এর ২৫ ফেব্রুয়ারি চেটিয়ার সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে নিরাপদ হেফাজতে জেলে রেখে দিয়েছে বাংলাদেশ সরকার। ২০০৯-এ চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া-সহ আলফার বেশ কিছু প্রথম সারির নেতাকে গোপনে ভারতের হাতে তুলে দেয় শেখ হাসিনার সরকার।

আনন্দবাজার বলছে, ভারত সরকার তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করলে চেটিয়াও তা সমর্থন করে দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানান। কিন্তু আইনগত কিছু জটিলতায় বাংলাদেশ চেটিয়াকে হস্তান্তর করতে পারেনি। তার পরে বন্দি প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশ বেশ কিছু চুক্তিতে স্বাক্ষর করার পরে চেটিয়ার দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের কনসুলার জে পি সিংহ এক দোভাষীকে নিয়ে গাজীপুর কারাগারে চেটিয়ার সঙ্গে কথা বলেন। জেলারও সে সময়ে হাজির ছিলেন। চেটিয়া দেশে ফিরতে চান কি না, তার কাছে জানতে চান সিংহ। জবাবে চেটিয়া বলেন, দেশে ফিরতে চেয়ে তিনি ইতিমধ্যে বেশ কয়েক বারই বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছেন। তার আপত্তির কোনো কারণ নেই।

কয়েক মাস আগেই দমদম বিমানবন্দরের কাছে একটি আবাসন থেকে ধরা পড়েন কাউন্সিলর নুর হোসেন। সাত জনকে অপহরণের পরে খুন করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনার প্রধান আসামি তিনি। সাধারণ পরিবহণ কর্মী থেকে শাসক দল আওয়ামী লিগের প্রভাবশালী নেতা হয়ে ওঠা নুর হোসেনকে বাংলাদেশ সরকার আদৌ ফেরায় কি না, তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল।

বিরোধীদের অভিযোগ ছিল, নুর হোসেন ফিরে এসে কাঠগড়ায় দাঁড়ালে বাংলাদেশের শাসক দলের অনেক প্রথম সারির নেতাই ফেঁসে যেতে পারেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাগোড়াই বলে আসছিলেন, নারায়ণগঞ্জে নিহতরাও শাসক দলের নেতা-কর্মী বা সমর্থক। এই খুনের বিচারে রাজনীতির রং দেখা হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, নুর হোসেনকে দেশে ফেরানোর ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় প্রায় চূড়ান্ত। ভারত সরকার শীঘ্রই তাকে বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেবে।

You Might Also Like

‘জাস্টিস ফর রাজন মার্ডার’ : লন্ডনে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করে আত্মসাৎ
বিদেশ ফেরত প্রবাসীদের মাঝে দক্ষিণ সুরমা ব্র্যাক মাইগ্রেশন ফোরামের অনুদানের চেক প্রদান অব্যাহত
এডভোকেট শিপন এশিয়া রোটারেক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সিলেট বারের আইনজীবীদের অভিনন্দন
সিসিকের প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন
কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব
Previous Article বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান এরশাদের
Next Article ত্রিপোলি বিমানবন্দরের নিয়ন্ত্রণে মিলিশিয়া জোট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

“বেদনায় মলাট বাঁধা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

6 years ago

আধ্যাত্মিক সাধক মরমী কবি সৈয়দ শাহ্ নূর (রঃ) এর বার্ষিক ওরস আজ

11 years ago

খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক বৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

9 years ago

বৃটেনের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের ইকবাল আহমদ

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?