By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: উন্নয়ন একক সরকারের নয়, এটি ধারাবাহিক প্রক্রিয়া _ মোহাম্মদ আব্দুল হক
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অন্যান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
মতামতসর্বশেষ

উন্নয়ন একক সরকারের নয়, এটি ধারাবাহিক প্রক্রিয়া _ মোহাম্মদ আব্দুল হক

Last updated: November 24, 2026 8:56 am
5 hours ago
SHARE

পৃথিবীর দেশে দেশে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। এ কাজে রাজনৈতিক দল সংশ্লিষ্টতা, সরকার এবং দেশের জনগণের অংশগ্রহণ থাকে। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সরকারের সাথে বহির্বিশ্বের যোগাযোগ ঘটে যায় দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় উন্নয়ন চুক্তির মাধ্যমে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত পঞ্চান্ন বছরে বহু সরকার এসেছে এবং সব সরকারের সময়েই উন্নয়ন কাজ চলেছে। এভাবেই আমাদের বর্তমান বাংলাদেশের একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এখানে কোনো একক রাজনৈতিক দলের ভূমিকায় এতোদূর হয়নি। এখানে প্রতিবারে গঠিত হওয়া সরকারের ভূমিকায় এবং জনগণের অংশগ্রহণে কম-বেশি সকল সরকারের সময়ে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ এগিয়েছে। তবে, অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সঠিক তদারকির অভাবে অনেক কাজ কোনো সুফল দেয়নি। যে কারণে আমরা বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং পরবর্তীতে আবার নতুন করে এক-ই কাজে খোঁড়াখুঁড়ি করে সময়ের অপচয় হয়েছে। এতে করে বিগত পঞ্চান্ন বছরে আমাদের যতোটুকু উন্নয়ন হওয়ার কথা, প্রকৃতপক্ষে তা হয়নি। তবে একটা সত্য মাথায় রাখতে হবে, একটি দেশের উন্নয়ন কাজ হুটহাট করে হয় না কিংবা একেবারে চিরস্থায়ী বলতে কিছু থাকে না। বারবার তদারক করতে হয় এবং ধারাবাহিকতা বজায় রাখতে হয়। সরকার পরিবর্তন হলেও দেশ ও দেশের জনগণ রয়ে যায় এবং যে সরকারের সময় যে উন্নয়ন চলে তা কিন্তু কোনো সরকারের টাকায় নয়, বরং তা হয় জনগণের টাকায়। এ বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে এই লেখায়।

   প্রথমেই ধৈর্যের সঙ্গে মাথায় রাখতে হবে একটি দেশের উন্নয়ন কোনো আকস্মিক বিস্ফোরণ বা ক্ষণিকের চমক নয়; বরং যেকোনো দেশের উন্নয়ন একটি দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত এবং ধারাবাহিক সুষ্ঠু প্রক্রিয়া। এ কাজে অনেককিছু জড়িত থাকে। উন্নয়ন কি? অনেক সময় আমরা ধরে নিই শুধু অবকাঠামো নির্মাণ করে জনগণের সামনে উদ্বোধন করে উপস্থাপন করতে পারার নাম উন্নয়ন! এমনও হয়, ওইসব অবকাঠামোর চাকচিক্য দেখেই আমরা বাহবা দিতে দিতে ভুলেই যাই, জনগণের টাকার দ্বারা নির্মিত অবকাঠামো প্রকৃত অর্থে আমাদের কোনো কাজে আসবে কি-না, দেশের সচেতন নাগরিক হিসেবে সকলেরই ভাবা দরকার। শুধু অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে উন্নয়ন হয়ে যায় না। বিষয়টি এতো সস্তা নয়। পরিকল্পনা ছাড়া শুধু অবকাঠামো নির্মাণে অনেক সময় অর্থের হয় অপচয়। এসব বিষয় ভাবতে হয়। মনে রাখতে হবে, একটি রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক স্থিতিশীলতা ও ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা এবং মানুষের জীবনমানের ক্রমবর্ধমান রূপান্তরই হলো প্রকৃত উন্নয়ন। সমসাময়িক বাংলাদেশের বাস্তবতায় দাঁড়িয়ে যখন আমরা পিছন থেকে সামনের দিকে তাকাই, তখন এই সত্যটি আরও স্পষ্ট হয়ে ওঠে যে, অতীতের অর্জন, বর্তমানের সংস্কার ও চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতের রূপকল্পের এক অবিচ্ছিন্ন সেতুবন্ধনের মধ্য দিয়েই একটি দেশ এগিয়ে যায়। একটি দেশের উন্নয়নকে কেবল ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের অবকাঠামো বা পরিসংখ্যানের হিসেবে সীমাবদ্ধ না-রেখে বরং মানবিক ও টেকসই রূপ দেয়াই আজ সময়ের সবচেয়ে বড়ো দাবি। মনে রাখতে হবে, সরকার পরিবর্তনশীল। তবে এক্ষেত্রে সরকার পরিবর্তন হলেও পরবর্তী সরকারের সঠিক উন্নয়ন কাজের ধারাবাহিক গতি থামানো যাবে না। বিষয়টি এভাবে দেখতে হবে— পূর্ববর্তী সরকার যে চারাগাছ রোপণ করে গেছেন, পরবর্তী সরকার এসে সেটি সরিয়ে অথবা অযত্নে অবহেলায় মেরে ফেলে আবার নতুন করে আরেকটি চারাগাছ রোপণ করার নামে সময় ও অর্থের অপচয় করা যাবে না। বরং পূর্বে রোপিত চারাগাছের যত্ন নেয়ার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

​   আমাদের বাংলাদেশের ধীরগতির অগ্রযাত্রার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, একাত্তরের স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা এই দেশটি কীভাবে ধাপে ধাপে স্বনির্ভরতার দিকে এগিয়েছে। দুর্বল হলেও সত্য— কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা অর্জন, তৈরি পোশাক খাতের বিকাশ, রেমিট্যান্স প্রবাহ এবং যোগাযোগ ও জ্বালানি খাতে বড়ো ধরনের বিনিয়োগ দেশের অর্থনীতিকে একটি ভিত্তি দিয়েছে। প্রতিটি সরকার ও প্রজন্ম নিজ নিজ সীমাবদ্ধতা ও সামর্থ্যের মধ্যে কিছু না কিছু অবদান রেখেছে। কম-বেশি মিলিয়ে উন্নয়নের এই ধারাবাহিকতাকে অস্বীকার করার সুযোগ যেমন নেই, তেমনি কোনো একটি সময়কাল বা প্রকল্পকে চূড়ান্ত সাফল্য মনে করে আত্মতুষ্টিতে ভোগারও অবকাশ নেই। আমাদের পদ্মা সেতুর আগে কিন্তু যমুনা সেতু হয়েছিলো এবং এসব কিছুই দেশের জনগণের টাকায়। আমরা বিশ্বাস করি, উন্নয়ন হলো চলমান নদীর মতো, এর গতি রুদ্ধ হলে কিংবা স্রোত ভুল পথে প্রবাহিত হলে পলি জমে তা স্থবির হয়ে পড়বে। এটা হতে দেয়া যাবে না।

​   ছাত্র ও জনগণের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অন্যায়ের প্রতিবাদ করতে করতে এবং সেই সাথে রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এগিয়ে গেছে যে বাংলাদেশ তা আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সেই সাথে দেশে দেশে যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের সংস্কার এবং কর্মসংস্থানের সংকট ইত্যাদি চ্যালেঞ্জ আমাদের সামনে এসে যায় যা মোকাবিলা করতে হয় দক্ষতার সাথে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত, অধিক জনসংখ্যা, নগরায়ণের চাপ, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করার মতো দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নগুলোও প্রাসঙ্গিক সবসময়। এমন প্রেক্ষাপটে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সবচেয়ে জরুরি হয়ে উঠে, বিজ্ঞান সম্মত বাস্তবমুখী নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বড়ো বড়ো প্রকল্পের কথা শুনে আসছি। কিন্তু কেবল মেগা প্রকল্পের চাকচিক্য নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের স্বস্তি ও অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনাই হওয়া উচিত উন্নয়নের প্রধান লক্ষ্য।

- Advertisement -
Ad image

​   একটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য উন্নয়ন যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর ধারাবাহিকতা রক্ষার দায়িত্বও সময়ের সরকারের। উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করার প্রথম শর্ত হলো নীতিগত স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি। সরকার বা নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা ও চলমান জনকল্যাণমূলক প্রকল্পগুলো হঠাৎ থমকে যায় বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়, তবে তার মাশুল দিতে হয় সাধারণ মানুষকে ও রাষ্ট্রীয় কোষাগারকে। অপচয়, দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা উন্নয়নের গতিকে শ্লথ করে দেয়। তাই প্রয়োজন এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো, যেখানে আইন, নিয়ন্ত্রক সংস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। মনে রাখতে হবে, সুশাসন ছাড়া কোনো দেশে টেকসই উন্নয়ন কল্পনা করাও কঠিন। দ্বিতীয়ত, উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষ। বিশেষ করে জ্ঞান বিজ্ঞানে অগ্রণী তরুণ প্রজন্ম ও শ্রমজীবী মানুষ। এখন শুধু বইয়ের পড়া মুখস্থ করে আর হয় না। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্ব অর্থনীতির এই যুগে বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি খাতের আধুনিকায়নে নজর দিলে মানুষের শহরমুখী অনিয়ন্ত্রিত চাপ কমবে। তৃতীয়ত, পরিবেশ ও জলবায়ু সহনশীলতাকে উন্নয়ন পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। জানা আছে, ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। নদীভাঙন, লবণাক্ততা, আকস্মিক বন্যা ও বায়ুদূষণ ইত্যাদি আমাদের অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর সরাসরি আঘাত হানছে প্রতিনিয়ত। পাহাড় ও টিলা কাটা, বনাঞ্চল ধ্বংস করা, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের প্রবণতা রুখতে হবে। সরকারকে মনোযোগ দিতে হবে টেকসই উন্নয়নের দিকে। টেকসই উন্নয়ন মানেই হলো বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী ও নিরাপদ পরিবেশ অক্ষুণ্ন রাখা। চতুর্থত, আমাদের দেশে বহু রকমের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। সব শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে অগ্রাধিকার দিতে উদ্যোগ নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক সংহতি ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি। উন্নয়নের সুফল যদি সমাজের একটি ক্ষুদ্র অংশের হাতে কুক্ষিগত থাকে এবং নিম্ন আয়ের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৈষম্য, দ্রব্যমূল্যের চাপ বা নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সেই উন্নয়ন ভঙ্গুর হতে বাধ্য। তাই সবার জন্য সমান সুযোগ, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা গেলে রাষ্ট্রের ভেতরে আস্থা ও স্থিতিশীলতা তৈরি হবে।

​   আলোচ্য বিষয়ের আলোচনা অনেক দীর্ঘ হওয়ার দাবি রাখে। কিন্তু পাঠকের ধৈর্যচ্যুতি ও প্রকাশ মাধ্যমের পরিসর বিবেচনা করে; শেষ করছি— দেশের উন্নয়ন কোনো একক দিনের বা কোনো একক সরকারের নয়; এটি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যাওয়ার মতো একটি দায়িত্বশীল যাত্রা। এখানে অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে, বর্তমানের সংকটগুলো সাহস ও দূরদর্শিতার সঙ্গে মোকাবিলা করে এবং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দরকার রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং নৈতিক অঙ্গীকার। তাহলে একটি আত্মমর্যাদাশীল, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই সম্ভব হবে। আমাদের সকলের বোধোদয় হোক।।

# লেখক : মোহাম্মদ আব্দুল হক

কলামিস্ট ও কথাসাহিত্যিক

[email protected]

- Advertisement -
Ad image

You Might Also Like

মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় ৩ হাজার বাংলাদেশি আটক
পুরুষালি সমস্যার ঘরোয়া উপায়ে সমাধান
সিলেট বোর্ডে পাসের হার ৭৯.১৬% : মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে
বিশ্বনাথের তরুণ সমাজসেবী জামাল আহমেদের অকাল মৃত্যু
মইন উদ্দিন মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত
Previous Article কবি দেওয়ান মতিউর রহমান খাঁনের মায়ের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

রোববার এইচএসসির ফল প্রকাশ

11 years ago

বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মো: মাসুক আহমদ

12 years ago

August 6, 2021

5 years ago

এস,এস,সি এবং দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?