বিনোদন

এবার পেলেন ‘হট গার্ল’ খেতাব

27242_e8অর্জনের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার। একের পর এক পুরস্কার ও খ্যাতি অর্জন করেই যাচ্ছেন তিনি। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের কল্যাণে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেন প্রিয়াংকা। এরপর আরও কয়েকটি পুরস্কার জেতার পাশাপাশি হলিউডের মতো জায়গায়ও অভিনয় করার সুযোগ হয় সাবেক এ বিশ্ব সুন্দরীর। এবার তার ঝুলিতে জমা পড়লো নতুন আরেকটি খেতাব। সমপ্রতি হলিউডের ‘হট গার্ল’ খেতাব অর্জন করেছেন প্রিয়াংকা। এর আগে এটি জেনিফার লরেন্স, হ্যালে বেরি, অ্যান হ্যাথাওয়ে, ক্রিস্টেন স্টুয়ার্টের মতো তারকারা পেয়েছিলেন। এই খেতাবটি দিয়ে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন হারপার্স বাজার। প্রতি বছর হলিউডে যাত্রা শুরু করা আলোচিত তারকাদের মধ্য থেকে একজনকে দেয়া হয় ‘হট গার্ল’ খেতাব। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াংকা। ‘বেওয়াচ’ তারকা টুইটারে লিখেছেন, আমাকে হলিউডের হট গার্ল নির্বাচিত করায় হারপার্স বাজারকে ধন্যবাদ। এদিকে কোয়ান্টিকোতে ব্যাপক আলোচনার পর এবার সেটির দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে প্রিয়াংকাকে। এছাড়া তার অভিনীত হলিউড ছবি ‘বেওয়াচ’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button