বই পত্রবিনোদন

সানি লিওনকে ডাকতে হবে ভাবি!

71217সানি লিওন আসছেন ছোটপর্দায়। ধারাবাহিকের নাম ‘ভাবি জি ঘর পর হ্যায়’!  সানি লিওনকে এবার ভাবি ডাকতে হবে। যদিও তিনি বিবাহিত, পূর্বেই ভাবি ডাক প্রাপ্তি তার। কিন্তু  প্রশ্নটা বিতর্কিত হতেই পারে! বিতর্ক নিয়ে আর কবেই বা মাথা ঘামিয়েছেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে অনেক বিতর্কিত মুহূর্তেই তো তাকে দেখেছেন দর্শকরা।

তবে সানি কিন্তু এবার সত্যিই নিজেকে ভাবি বলে ডাকার সুযোগ করে দিচ্ছেন এ ধারাবহিকে। যদিও এর আগে ‘বিগ বস’, ‘স্প্লিটসভিলা’র সৌজন্যে তাকে ছোটপর্দায় দেখেছেন দর্শকরা। তবে পারিবারিক ধারাবাহিকে এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি। ভারতের জনপ্রিয় টেলিসোপটির বউদি আঙ্গুরি ভাবি ফাঁস করে দিয়েছেন সেই কথা। জানিয়েছেন, ধারাবাহিকের একটি পর্বে নায়ক খোঁজতে আসবেন সানি। তার পর কী হয়, তাই নিয়েই জমে উঠবে সে দিনের গল্প।

সম্পর্কিত নিবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button