By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আসছেন এরশাদ, সিলেট জাপায় নতুন হাওয়া
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বই পত্রসর্বশেষ

আসছেন এরশাদ, সিলেট জাপায় নতুন হাওয়া

Editor
Last updated: September 24, 2016 3:35 pm
Editor
10 years ago
Share
SHARE
71201আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল নির্বাচনী আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। এ লক্ষ্যে নতুন করে মাঠে নামছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ১ অক্টোবর সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জিয়ারত করে ‘নতুন মিশনের’ যাত্রা শুরু করবেন তিনি। একইদিন সিলেটে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরশাদের এই সফর ঘিরে সিলেটে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এখন প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

সূত্র মতে, বর্তমানে জাতীয় পার্টি (এরশাদ) দুটি লক্ষ্যকে সামনে রেখে এগুচ্ছে। ওই দুই লক্ষ্য হচ্ছে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকয়টি আসনে প্রার্থী দেয়া এবং সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল জাতীয় পার্টিকে শক্তিশালী ও গতিশীল করা।

এ লক্ষ্য বাস্তবায়নে আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করতে যাচ্ছে জাপা চেয়ারম্যান এরশাদ। ওইদিন তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে তার সেই নতুন লক্ষ্যের সূচনা করবেন। সেদিন সিলেটে সমাবেশও করবেন এরশাদ।

সিলেটে এরশাদের সফরকে ঘিরে গত ১০ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় জাতীয় পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগের চারটি জেলা জাতীয় পার্টির শীর্ষ সব নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে এরশাদের সিলেট সফরকে ঘিরে জাতীয় পার্টির সিলেট বিভাগের শীর্ষ নেতারা ব্যাপক তৎপরতা শুরু করেছেন। বিশেষ করে সিলেট জেলা জাপার নেতাকর্মীরা এখন উজ্জীবিত। দলের চেয়ারম্যানের সফরকে সফল করতে, সিলেটে বড় ধরনের শোডাউন করতে তারা এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। এরশাদের সফরকে ঘিরে ঝিমিয়ে পড়া সিলেট জাপার পালে লেগেছে নতুন হাওয়া।

এরশাদের সিলেট সফরের বিষয়ে কথা হয় সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকীর সাথে। তিনি বলেন, দলীয় প্রধানের সফর ঘিরে সিলেটে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন উজ্জীবিত, তৎপর। তার সফরকে ঘিরে ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই সিলেট রেজিস্ট্রারি মাঠ এরশাদের সমাবেশের জন্য বুকিং দেয়া হয়েছে। এছাড়া তার সফরের বিষয়ে পোস্টার তৈরীর কাজও শেষ।

তিনি জানান, জাপা চেয়ারম্যান এরশাদের সিলেট সফরকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় সিলেট বিভাগের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাপার কেন্দ্রীয় নেতারা এরশাদের সফরের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

You Might Also Like

দুপুরে শহীদ মিনারে ফিরোজা বেগমকে শ্রদ্ধা নিবেদন
নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু
‘এই নাও হৃদয়ের চাবি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য চর্চা মানুষকে সুন্দরের দিকে এগিয়ে নেয় -কবি কালাম আজাদ
৭শ বছরের ঐতিহ্য ‘লাকড়ি তোড়া’ উৎস
মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট, বাংলাদেশে ১২ আগস্ট
Share This Article
Facebook Email Print
Previous Article সানি লিওনকে ডাকতে হবে ভাবি!
Next Article ইন্না…রাজিউন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?