Homeশীর্ষ সংবাদকামালবাজারের বিশিষ্ট মুরব্বি আলহাজ আয়ূব আলীর দাফন সম্পন্ন

কামালবাজারের বিশিষ্ট মুরব্বি আলহাজ আয়ূব আলীর দাফন সম্পন্ন

দক্ষিণ সুরমার কামালবাজারস্থ গুপ্তরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ আয়ূব আলী আজ ২১ নভেম্বর সোমবার সকাল ৭.৩০ সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। তিনি চার পুত্র ও ছয় কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান।
মরহুমের নামাজের জানাজা ঐদিন বাদ আছর গুপ্তরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসিয়া পত্রিকার শোক বিশিষ্ট মুরব্বি আলহাজ আয়ুব আলীর মৃত্যুতে বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সাথে সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments