By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ক্রিমিনাল লিগ্যাল এইড সিস্টেম পরিবর্তনে পিছু হটলো ব্রিটিশ সরকার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রবিশ্বসর্বশেষ

ক্রিমিনাল লিগ্যাল এইড সিস্টেম পরিবর্তনে পিছু হটলো ব্রিটিশ সরকার

Last updated: January 31, 2016 11:49 am
11 years ago
1 Min Read
SHARE

ব্রিটেনে বিদ্যমান ক্রিমিনাল লিগ্যাল এইড সিষ্টেমে এ বছর বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করা হলেও আপাতত তা হচ্ছে না।

ব্রিটেনের জাষ্টিস সেক্রেটারি মাইকেল গ্রোভ বলেছেন,পুলিশ স্টেশন ও ম্যাজিষ্ট্রেট আদালতে বর্তমানের চেয়ে দুই তৃতীয়াংশ ডিউটি সলিসিটর কমানোর ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা ছিল তা আপাতত আর এগুচ্ছে না। একই সাথে লিগ্যাল এইড ফি ৮.৭৫ ভাগ কাট করার যে সরকারি পরিকল্পনা ছিল আগামি ১ বছরের জন্য স্থগিত করা হয়েছে।

ব্রিটেনের মিনিষ্ট্রি অব জাষ্টিস বিষয়টি নিয়ে এখন আলাদা ৯৯টি আইনী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে জাষ্টিস সেক্রেটারি মাইকেল গ্রোভ লিখিত মিনিষ্ট্রিয়াল স্টেটম্যান্টে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, পুলিশ স্টেশন ও ম্যাজিষ্ট্রেট আদালতে ডিউটি সলিসিটরদের কন্টাক্টস কাটের সরকারী পরিকল্পনা কার্যকর হলে ক্রিমিনাল বিভিন্ন মামলা বা অভিযোগে অভিযোগযুক্ত বা আটককৃতরা আইনী সেবা থেকে বঞ্চিত হবার ঝুঁকি বাড়ত। একই সাথে আইনী সেবায় লিগ্যাল এইডের বরাদ্ধ কমলে এক্ষেত্রে বিচারপ্রার্থীর ব্যয়ও বেড়ে যেত।

এটি বাস্তবায়ন হলে, আর্থিক সীমাবদ্ধতা ন্যায় বিচার পাবার ক্ষেত্রে বিচারপ্রার্থীর জন্য বাধাঁর কারণ হয়ে দাঁড়াতো বলেও অনেকে মত দিয়েছেন। ব্রিটেনে এশিয়ান এবং বিশেষ করে বাঙ্গালী কমিউনিটিতে ডমেস্টিক ভায়োলেন্স, এস্যাইলামের মতো স্পর্শকাতর আইনী ক্ষেত্রসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধাবঞ্চিতরা সরকারের ডিউটি সলিসিটরদের কাছ থেকে আইনী সেবা পেয়ে আসছেন।

লেবারের শ্যাডো জাস্টিস সেক্রেটারি লর্ড ফ্যালকনার এ ব্যাপারে প্রতিক্রিয়ায় বলেছেন, সরকারের পরিকল্পনা ভেস্তে গেছে।

You Might Also Like

৭২ ঘণ্টার মধ্যে রাজন হত্যা মামলার চার্জশিট: আইনমন্ত্রী
বিছানায় শুয়ে মোবাইল টিপছেন? জানেন কি ক্ষতি হচ্ছে!
গুপ্তরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে সিলেট জেলা পরিষদের দুই লক্ষ টাকা অনুদান প্রদান
রাজন হত্যা : কামরুলকে কারাগারে পাঠিয়েছে আদালত
লালাবাজার ইউপি কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
Previous Article নবীগঞ্জে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য
Next Article যুব ওয়ানডের রান চূড়ায় শান্ত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজীবী মোহাম্মদ মনির হোসেন এর সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ।

3 years ago

ফের চালু ওমরাহ ভিসা, এ বছর যাবে ৫৫ হাজার বাংলাদেশি

11 years ago

মাসিক ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন

11 years ago

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ —এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?