By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ডিজিটাল হচ্ছে দেশের সব সিটি করপোরেশন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

ডিজিটাল হচ্ছে দেশের সব সিটি করপোরেশন

Last updated: August 31, 2014 11:50 am
12 years ago
5 Min Read
SHARE

5f229bba39250ba4228836d40ddcd51c রাজধানী ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি সিটি করপোরেশনেই ডিজিটালাইজেশন (অটোমেশন) কর্মসূচি নেয়া হচ্ছে। হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়ম ও সঠিক সংখ্যা নিরুপনের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।

ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের প্রতিটি সিটি করপোরেশনকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে বেশ কয়েকটি সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট বক্তৃতায় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান বলেন, ‘আমাদের বর্তমান হোল্ডিং সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৬০টি। বাস্তবে এর চেয়ে বেশি হলেও হিসাবে নেই। তাই এবার প্রকৃত হোল্ডিং সংখ্যা নির্ধারণে ডোর টু ডোর সার্ভে করা হবে। বসানো হবে ডিজিটাল প্লেট। এতে নতুন হোল্ডিংগুলো করের আওতায় আসবে। পাশাপাশি রাজস্ব ফাঁকি কমবে।’

সূত্র জানায়, দিনদিন বাড়ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনে হোল্ডিং সংখ্যা। কিন্তু করপোরেশনের হাতে সঠিত তালিকা না থাকা ও জরিপ না হওয়ায় নতুন হোল্ডিংগুলো থেকে কোনো রাজস্ব পায় না সিটি করপোরেশন।

দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মতো রাজধানী ঢাকাতেও দীর্ঘ ২৮ বছর পর্যন্ত কোনো হোল্ডিং জরিপ করা হয়নি। পূর্ব নির্ধারিত সে হোল্ডিং সংখ্যা অনুযায়ী রাজস্ব আদায় করছে সংস্থাটি। এ সুযোগেই সংস্থার রাজস্ব বিভাগের অসাধু কর্মকর্তারা নতুন হোল্ডিংগুলোকে রাজস্বের আওতায় না এনে অসদুপায়ে টাকা উপার্জন করে থাকেন। এ থেকে মুক্তি পেতেই সরকার হোল্ডিং প্লেটগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি সিটি করপোরেশনে যথা নিয়মে হোল্ডিং ট্যাক্স আদায় করা হলে করপোরেশনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এজন্যই ডিজিটালাইজেশন বা অটোমেশন পদ্ধতি প্রয়োজন। এ পদ্ধতি চালু হলে প্রতিটি হোল্ডিংয়ের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানা) ট্যাক্স বা কর সঠিকভাবে নির্ধারিত হবে।

ডিসিসি সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বাকি সিটি করপোরেশনগুলোতে আয় বাড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের সবকটি সিটি করপোরেশনকে ডিজিটাল বা অটোমেশন পদ্ধতি প্রয়োগ করে হোল্ডিং ট্যাক্স খাতে আয় বাড়ানোর নির্দেশনা দেয়া হয়। সে মোতাবেক ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশন এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।

সূত্র জানায়, নতুন এ পদ্ধতি অসুসারে যেকোনো ব্যক্তি করপোরেশনের ওয়েবসাইটে গিয়ে তার নিজের হোল্ডিংয়ের নির্ধারিত ট্যাক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ট্যাক্স পরিশোধ করার পর প্রতিটি হোল্ডিংয়ের হালনাগাদ তথ্যও পাওয়া যাবে ওয়েবসাইটে। ফলে সিটি করপোরেশনের বাসিন্দাদের কোনো প্রকার হয়রানির শিকার হতে হবে না।

সূত্র আরও জানায়, নিয়মানুযায়ী বাড়ির মালিককে মোট ভাড়া আদায়ের ওপর বছরে ১২ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স দিতে হবে। রক্ষণাবেক্ষণের জন্য দুইমাসের ভাড়া ছাড় দিয়ে বছরে ১০ মাসের ভাড়ার ওপর ট্যাক্স নির্ধারণ করা হয়। এছাড়া বাড়ির মালিক নিজে যে ফ্ল্যাটে থাকেন তার হোল্ডিং ট্যাক্স ধরা হয় না। কিন্তু এরপরও অনেক বাড়ি মালিক ট্যাক্স ফাঁকি দিতে ভাড়াটিয়ার সংখ্যা কম দেখান। আর বেশিরভাগ ফ্ল্যাট পরিবারের সদস্যদের নামে দেখিয়ে থাকেন।

এক্ষেত্রে প্রয়োজনীয় মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় ট্যাক্স ফাঁকি দেয়া এবং আদায়কারীদের কমিশন-বাণিজ্যের কথা কেউ জানতে পারে না। নতুন এ পদ্ধতি চালু হলে হোল্ডিং ট্যাক্স ফাঁকি দেয়ার সুযোগ অনেকাংশে কমে আসবে। কেননা, যে কারো হোল্ডিং ট্যাক্সসংক্রান্ত তথ্য ওয়েবসাইটে উন্মুক্ত থাকবে। কোনো তথ্য গোপন রাখা যাবে না। তখন যে কেউ যে কারো হোল্ডিং সংক্রান্ত বিষয়ে সিটি করপোরেশনকে অভিযোগ দিতে পারবেন। ভাড়াটিয়ারাও চাইলে বাড়ির মালিকের হোল্ডিং ট্যাক্স প্রদানসংক্রান্ত যে কোনো তথ্য জানাতে পারবেন।

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও আদায় কাজে নিয়োজিত ব্যক্তিদের সীমাহীন অনিয়ম-দুর্নীতির কারণে ট্যাক্সদাতা ও আদায়কারী উভয়ে লাভবান হচ্ছেন।  ক্ষতিগ্রস্ত হচ্ছে সিটি করপোরেশন। এ অবস্থায় ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও আদায় করা সম্ভব হলে অনেকাংশে দুর্নীতি কমিয়ে আয় বাড়ানো সম্ভব হবে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বাংলামেইলকে বলেন, ‘ডিএসসিসি ও ডিএসসিসিতে যে পরিমাণ হোল্ডিং ট্যাক্স আদায় হওয়ার কথা তার অর্ধেকও আদায় হয় না। প্রতিবছর করপোরেশন যে পরিমাণ হোল্ডিং ট্যাক্সের লক্ষমাত্রা নির্ধারণ করে তার দুই-তৃতীয়াংশও আয় হয় না।’

ডিজিটাল হোল্ডিং (অটোমেশন) নম্বর বসানোর ব্যপারে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান বলেন, ‘এর মাধ্যমে একটা বড় ধরনের সুফল পাওয়া যাবে। আশা করছি এবার কিছুটা হলেও হোল্ডিং সংখ্যা বাড়বে। তবে এজন্য নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’

এরআগে প্রত্যাশা উন্নয়ন সংস্থা ও সমাজ কল্যাণ সংস্থা নামক দুটি প্রতিষ্ঠানের সহযোগিতায় গত ২১ জুলাই সোমবার সকালে ডিএসসিসির অঞ্চল-২ এর ১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রোডে ডিজিটাল (অটোমেশন) হোল্ডিং প্লেট বসানো কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মোস্তফা কামাল বাংলামেইলকে বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রত্যাশা উন্নয়ন সংস্থার মাধ্যমে ডিজিটাল পদ্ধতি (অটোমেশন) চালু করে দিয়েছে। এর মধ্যেমে সিটি করপোরেশন তার হোল্ডারদের সঠিক সংখ্যা জানতে পারবে। তাছাড়া অসাধু কর্মকর্তাদের অনিয়মের মাত্রা কমে আসবে। অনিয়ম করলেও এর মাধ্যমে ধরা পড়বে খুব সহজেই।

You Might Also Like

সিলেটে করোনায় রেকর্ড শনাক্ত ৬০২, মৃত্যু ৭
দণি সুরমা পরিষদের সভা অনুষ্ঠিত
র‌্যাব সদরদপ্তরে নেওয়া হচ্ছে পরীমনিকে
বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া ও তার পরিবার: তথ্যমন্ত্রী
ফের সিলেটের মেয়র হলেন বিএনপির আরিফুল
Previous Article ছাত্রসেনার ঢিলে ঢালা অর্ধদিবস হরতাল চলছে, নেই কোনো পিকেটিং
Next Article বিয়েতে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে মোটর গাড়ি চিহ্নে ভোট দিন: শফি এ চৌধুরী

5 years ago

করোনায় কাজ হারিয়ে ৬১২১৮ বাংলাদেশি কর্মী ফেরত

6 years ago

রোটারি কাব অব রিজেন্সীর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

11 years ago

‘জাস্টিস ফর রাজন মার্ডার’ : লন্ডনে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করে আত্মসাৎ

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?