By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দক্ষিণ সুনামগঞ্জে শ্বশুর বাড়িতে নতুন বর খুন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

দক্ষিণ সুনামগঞ্জে শ্বশুর বাড়িতে নতুন বর খুন

Last updated: October 29, 2016 6:10 pm
10 years ago
2 Min Read
SHARE

47411বিয়ের তিন দিনের মধ্যে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নির্মমভাবে খুন হলেন এক বর।
মালয়েশিয়া প্রবাসী ঐ বরের নাম সুহেল আহমদ উরফে ছৈল মিয়া (৩০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামের আব্দুল মানিকের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের ১৪ অক্টোবর শুক্রবার দিরাই বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলার গাজীনগর গ্রামের সমসুল আলমের মেয়ে জহুরা বেগমের (২০) সাথে মালয়েশিয়া প্রবাসী সুহেল আহমদ উরফে ছৈল মিয়ার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের তৃতীয় দিন গত রোরবার বর শ্বশুর বাড়িতে স্ত্রী ও আত্মীয় স্বজনকে সাথে নিয়ে বেড়াতে যান।
গত রোববার সন্ধ্যার পর নিজ বাড়িতে ফেরার আগ মুহূর্তে জহুরার ফুফাত ভাই, পাথারিয়া গ্রামের আসকর আলীর ছেলে শাহীন মিয়া (২৮) হঠাৎ করে ঘরে ঢুকে বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে সুহেল মিয়াকে বটি দা দিয়ে মাথায় এলোপাথাড়ি কুপিয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুহেল মিয়া মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা আত্মীয় স্বজন তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বর ছৈল মিয়াকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মর্মান্তিক এই মৃত্যুর সংবাদ স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে স্ত্রীসহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।
গতকাল সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে তাকে হাসনাবাজ গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মূল খুনিকে আটক করা সম্ভব হয়নি। তবে, হামলায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী শাহীনের ভাই শাহনুর আলম (৩২) কে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You Might Also Like

ব্যাংকে হামলা, ম্যানেজারসহ নিহত ৮
স্ত্রী নির্যাতনে দক্ষিন এশিয়ায় বাংলাদেশ শীর্ষে
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের মাতা আর নেই
দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান মন্টু
রুশনারা আলীর পক্ষে প্রভাবশালী নেতারা সমর্থন
Previous Article মিসবাহ উদ্দিন সিরাজ ফুল গ্রহন করেননি
Next Article দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত আসরে বক্তারা নতুন প্রজন্মকে বেশি করে শেড়ক সন্ধ্যানী করতে হবে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

এসডিসি পরিচালিত পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শিশুদের দ্বিনী শিক্ষায় গড়ে তুলতে হবে — খন্দকার মামুন আলী আখতার

11 years ago

প্রধানমন্ত্রীর স্বজনদের ফেসবুক পেজ নিয়ে আ.লীগের সতর্কবার্তা

8 years ago

মিসবাহ উদ্দিন সিরাজ ফুল গ্রহন করেননি

10 years ago

যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে কবি এম মোসাইদ খানের ৮টি গ্রন্থ

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?