By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: প্রতিদিন সতেজ ত্বক পেতে ৭টি কার্যকর টিপস
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

প্রতিদিন সতেজ ত্বক পেতে ৭টি কার্যকর টিপস

Last updated: August 17, 2015 12:20 pm
11 years ago
2 Min Read
SHARE

001প্রতিটা দিন ত্বক যদি সতেজ দেখাতো, তবে কতোই না ভালো হতো। সকালে ফ্রেশ ত্বক নিয়ে বাইরে বেরুনোর পর দুপুর নাগাদ তা সজীবতা হারায়। এখানে কিছু পরামর্শ দিয়েছেন রূপচর্চা বিষয়ক বিশেষজ্ঞরা। এগুলো পরীক্ষা করে দেখুন। প্রতিদিন সতেজ দেখাবে আপনাকে।

১. লোমকূপ উন্মুক্ত করুন : কঠিন শোনালেও কাজটা সহজ। লোমকূপের গোড়া বাইরের ময়লায় বন্ধ হয়ে যায়। একে পুরোপুরি দূর করতে হলে সামান্য উষ্ণ পানিতে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিন। এবার তা মুখে ঘষুণ। তাপে লোমকূপের গোড়া উন্মুক্ত হয়ে যায়।

২. ক্লিনজার ব্যবহার করুন : এবার ক্লিনজার ব্যবহার করতে পারেন। এর আগে ময়লা হাত দুটো সাবান দিয়ে ধুয়ে নিন। ত্বকে কোনো অ্যালার্জি সৃষ্টি করে না এমন একটি ক্লিনজার নিয়মিত ব্যবহার করবেন। গোটা মুখে ক্লিনজার লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন।

৩. এক্সফোলিয়েট : দুই টেবিল চামচ পানিতে দুই টেবিল চামচ চিনি নিয়ে মেশাতে থাকুন। এতে আরো আধা টেবিল চামচ চিনি মেশান এবং নাড়তে থাকুন। এক সময় পাতলা পেস্টের মতো তৈরি হবে। এই পেস্ট গোটা মুখে লাগিয়ে আস্তে আস্তে টানা এক মিনিট ম্যাসাজ করুন। এটি এক্সফোলিয়েটের কাজ করবে।

৪. টোন : এবার মুখে টোন করার পালা। এক ফালি লেবু নিন। বিশ ফোঁটা রস চিপে আলাদা করুন। এবার দুটো আঙ্গুলের ডগায় রস মাখিয়ে তা মুখে লাগাতে থাকুন। ১০ সেকেন্ড লেবুর রস মুখে রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন।

৫. দ্বিতীয়বারের টোন : এবার যে লেবুর ফালি থেকে রস চিপে নিয়েছিলেন, তার ওপর আধা টেবিল চামচ মধু নিন। এবার মধুসহ লেবুর ফালিটি মুখে হালকাভাবে ঘষতে থাকুন। এ কাজটি টানা ৩০ সেকেন্ড করুন।

৬. লোমকূপ বন্ধ করুন : ওপরের ৫টি প্রক্রিয়ায় হালকা গরম পানি ব্যবহার করবেন। এতে লোমকূপ উন্মুক্ত অবস্থায় থাকবে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে মুখ ধুতে থাকুন। এতে লোমকূপের গোড়া আবার বন্ধ হয়ে যাবে। মুখ মুছে এবং শুকিয়ে নেওয়ার পর ময়েশ্চার লোশন মেখে নিন।

৭. এ কাজটি সবচেয়ে জরুরি। তা হলো, ওপরের ৬টি প্রক্রিয়া প্রতিদিন করবেন। সামান্য সময়ের মধ্যে সামান্য কিছু উপাদানের মাধ্যমে আপনি পেতে পারেন সতেজ ত্বক। সূত্র : ইন্টারনেট

You Might Also Like

যুক্তরাষ্ট্রের যে শহরে মোবাইল ফোন নিষিদ্ধ!
বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মো: মাসুক আহমদ
কৃত্রিম কিডনি তৈরি করলেন বাঙালি বিজ্ঞানী
শ্রীমঙ্গলে দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্প
মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন
Previous Article গোটাটিকর ব্রাদার্স কাবের উদ্যোগে বৃরোপণ কর্মসূচির উদ্বোধন
Next Article ভারতে গৃহকর্মীর সর্বনিম্ন বেতনসীমা ৯০০০ রুপি!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

শপথ নিলেন হাবিবুর রহমান হাবিব

5 years ago

‘বাজিরাও মাস্তানি’ শত কোটির ঘরে

11 years ago

বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব, লন্ডন ২০১৮’ উদযাপনবিষয়ক সভা অনুষ্ঠিত

8 years ago

পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার ৬৮০ জন খুন

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?