By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রোনালদোর লাল কার্ড, নিষিদ্ধ হতে পারেন ১২ ম্যাচ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলা

রোনালদোর লাল কার্ড, নিষিদ্ধ হতে পারেন ১২ ম্যাচ

Last updated: August 14, 2017 2:03 pm
9 years ago
2 Min Read
SHARE

মাদ্রিদ, ১৪ আগস্ট- স্প্যানিশ লিগ শুরুর আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটি দারুণ উপভোগ করেছে ফুলবল প্রেমীরা। তবে শেষ হাসিটা অবশ্য রিয়াল সমর্থকদের। যদিও জয় ছাপিয়ে এখন আলোচনায় রিয়ালের সেরা তারকা রোনালদোর লাল কার্ড। প্রথমার্ধে মাঠে ছিলেন না। ম্যাচের ৫৮তম মিনিটে যখন মাঠে নামেন তখন পিকের আত্মঘাতী গোলে এগিয়ে সফরকারীরা। তাই তো দর্শকদের দুয়ো ধ্বনির মধ্য দিয়ে মাঠে নামেন সিআর সেভেন। তবে জবাব দিতে বেশি সময় নেননি পর্তুগাল অধিনায়ক।

ম্যাচের ৮০তম মিনিটে পাল্টা আক্রমণে জোরালো শটে ন্যূ ক্যাম্পকে স্তব্ধ করে দেন রোনালদো। এখানেই থেমে থাকেননি, গোলের পর জামা খুলে গর্জন করে পেশী প্রদর্শন করে হলুদ কার্ডও দেখেন তিনি। এরপর সেই অপ্রীতিকর ঘটনা। অবশ্য যে কারণে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হয়েছে সেটা নিয়েও বিতর্ক কম নয়।

গোল করার পরের মিনিটেই ডি-বক্সে পায়ে বল রাখতে না পেরে পড়ে গিয়েছিলেন রোনালদো। তখন ডি-বক্সে ডাইভের অভিযোগে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। হলুদে হলুদে মিলে যেটা হয়ে যায় লাল কার্ড।

বিতর্কিত ওই সিদ্ধান্তে মেনে নিতে পারেননি পর্তুগিজ তারকা। বেরিয়ে যাওয়ার আগে আস্তে করে ধাক্কা মেরে বসেন রেফারিকে। অবশেষে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে আরেকটি শিরোপা জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। তবে রেফারি ম্যাচের প্রতিবেদনে ধাক্কা মারার বিষয় উল্লেখ করার এখন আলোচনা রোনালদোর সেই ধাক্কা। যার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। স্প্যানিশ ফেডারেশনের শৃঙ্খলতাজনিত বইয়ের ৯৬ নম্বর আর্টিকেলে আছে, রেফারিকে মৃদু আঘাত করলে ৪-১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা যেতে পারে।780d254673c5c2903058a2528f11e80f

- Advertisement -
Ad image

You Might Also Like

আফ্রিদিদের ১২৮ রানের টার্গেট দিল সিলেট
ঝড় তোলার অপেক্ষায় মিলার
ফ্রান্স জাতীয় ক্রিকেটলীগে পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক
কার বল খেলতে ভয় পান কোহলি, জানেন?
Previous Article শ্রী কৃষ্ণের আবির্ভাব দুষ্টের দমন ও সৃষ্টির পালনে
Next Article স্বপ্নে টুঙ্গীপাড়া :: মওদুদ আহমেদ আকাশ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বিশ্বরেকর্ড গড়ল চট্টগ্রাম টেস্ট!

10 years ago

অন্তর্বাসে ফোকাস, বিতর্কে উইম্বলডন

10 years ago

পাকিস্তানের আবেগময় জয়

11 years ago

ফিফার বর্ষসেরাও হলেন রোনালদো

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?