Homeবিনোদনশাহরুখের নায়িকা ক্যাটরিনা, কাজল নয়

শাহরুখের নায়িকা ক্যাটরিনা, কাজল নয়

১৯৯১ সালের অমিতাভ বচ্চন-গোবিন্দ-রজনিকান্ত অভিনীত ‘হাম’-এর রিমেইক করছেন রোহিত শেঠি। এর আগে শোনা গিয়েছিল ‘মাই নেম ইজ খান’-এর পর এই সিনেমার মাধ্যমেই পর্দায় ফিরছেন শাহরুখ- কাজল জুটি। তবে ‘দিলওয়ালে’ নামের নতুন এই সিনেমায় কাজল নয়, শাহরুখের নায়িকা হবেন ক্যাটরিনা কাইফ। এর ফলে ‘যাব তাক হ্যায় জান’-এর এই সফল জুটিকে দ্বিতীয়বারের মতো পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

অন্যদিকে পঞ্চাশের দশকের সাড়া জাগানো কমেডি সিনেমা ‘চালতি কা নাম গাড়ি’র আদলেও একটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত রোহিত। এই সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাহরুখ। অর্থাৎ অশোক কুমার অভিনীত রাগী বড় ভাইয়ের চরিত্রটিকে এবার পর্দায় নতুনভাবে ফুটিয়ে তুলতে দেখা যাবে কিং খানকে। আর তার ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন ভারুন ধাওয়ান।

এই সিনেমায় মধুবালা অভিনীত চরিত্রটির জন্য প্রথমে ভাবা হচ্ছিল ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে অভিষিক্ত হওয়া অভিনেত্রী কৃতি শ্যাননের নাম। ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, এই সিনেমাটির জন্যই কৃতি, আক্শায় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ সিনেমাটিও ছেড়ে দিয়েছেন।

এখন শোনা যাচ্ছে নির্মাতাদের আগ্রহ আলিয়া ভাটের প্রতিই বেশি। এর মধ্যে সিনেমাটির চিত্রনাট্য পড়ে ফেলেছেন আলিয়া। তিনি নিজেও উৎসাহী এই সিনেমার অংশ হওয়ার জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments