By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিঙ্গাপুরে এস আলমের সোয়া দুই হাজার কোটি টাকা ‘বিনিয়োগ’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বিশ্বসর্বশেষ

সিঙ্গাপুরে এস আলমের সোয়া দুই হাজার কোটি টাকা ‘বিনিয়োগ’

Last updated: July 14, 2016 10:45 am
10 years ago
4 Min Read
SHARE

818d193e75130aa80e9e24b410df4c06বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ সিঙ্গাপুরে সোয়া দুই হাজার কোটি টাকা ‘বিনিয়োগ’ করেছে বলে তথ্য পাওয়া গেছে। সিঙ্গাপুরের একটি প্রভাবশালী পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের এ শিল্প গ্রুপটি সম্প্রতি লিটল ইন্ডিয়া এলাকায় সেন্ট্রিয়াম স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে প্রায় ১৩ কোটি ৫০ লাখ সিঙ্গাপুরি ডলার বা ৭৮৬ কোটি টাকা ‘বিনিয়োগ’ করছে এস আলম গ্রুপ। এ ছাড়া দুই বছর আগে ২৪ কোটি ৮০ লাখ সিঙ্গাপুরি ডলার বা এক হাজার ৪৪৫ কোটি টাকায় একই এলাকায় একটি হোটেলও কেনে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান অথবা ব্যক্তির পক্ষে বিদেশে পুঁজি বা মূলধন স্থানান্তরের সুযোগ নেই। সিঙ্গাপুরের পত্রিকা বিজনেস টাইমস জানায়, এস আলম গ্রুপ যে ভবনের জায়গা কিনছে তার বর্তমান নাম সেরাঙ্গুন প্লাজা। পরে এর নাম হবে সেন্ট্রিয়াম স্কয়ার। ২০২০ সাল নাগাদ এর কাজ শেষ হবে। এখানে প্রতি বর্গফুট জায়গার দাম চার হাজার ৯৬৭ সিঙ্গাপুরি ডলার বা দুই লাখ ৮৯ হাজার টাকা। এই দামে ভবনটির নিচের দুটি তলায় ২৭ হাজার ১৭৯ বর্গফুট জায়গা বা ৪৯টি ইউনিট কিনবে এস আলম গ্রুপ।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেন্ট্রিয়াম স্কয়ারের স্পেস কেনার দায়িত্বে রয়েছে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ক্যানালি লজিস্টিকস। এর আগে ২০১৪ সালে ক্যানালি লজিস্টিকসের মাধ্যমে ২৪ কোটি ৮০ লাখ সিঙ্গাপুরি ডলার বা এক হাজার ৪৪৫ কোটি টাকায় লিটল ইন্ডিয়া এলাকায় বেলিলিওস রোডে হোটেল গ্র্যান্ড চ্যান্সেলর কিনেছিলেন এস আলম। পরে হোটেলটির নাম বদল করে রাখা হয় গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর। এই নামটিও শিগগিরই পাল্টে রাখা হবে ‘হিলটন গার্ডেন ইন’।

এ প্রসঙ্গে বুধবার জানতে চাওয়া হলে এস আলম গ্রুপের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ হোসেইন জানান, ক্যানালি লজিস্টিকস নামে এস আলম গ্রুপের কোনো প্রতিষ্ঠান নেই। সিঙ্গাপুরে এই ধরনের বিনিয়োগের বিষয়ে তিনি কিছু জানেন না। অফিশিয়াল বক্তব্যের জন্য প্রতিষ্ঠানের কর্ণধার বা তাঁর ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এস আল গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের ব্যক্তিগত সহকারী আকিজউদ্দিন বলেন, বিভ্ন্নি গণমাধ্যমে এ সংক্রান্ত যে খবর আসছে তা সঠিক নয়।

সিঙ্গাপুরের ওই প্রকল্পে এস আলম গ্রুপ বিনিয়োগ করেছে কি না জানতে চাইলে আকিজউদ্দিন বলেন, ‘অল্প কিছু বিনিয়োগ করেছি। তবে এটা বাংলাদেশি টাকা না। এটা ওখানে আমাদের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান আছে নাম ক্যানালি লজিস্টিকস। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ওখানকার স্থানীয় ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে ওখানেই ব্যবসা করছি। বিষয়টা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার নলেজে আছে। এটা নিয়ে কেউ নিউজ করে নাই। একমাত্র প্রথম আলো সরকারবিরোধী বলে এই তারা বিষয়টা নিয়ে রিপোর্ট করেছে।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এস আলম গ্রুপের মালিকের এই ব্যক্তিগত সহকারী বলেন, ‘সেন্ট্রিয়াম স্কয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের ইনফ্লুয়েন্স (প্রভাবিত) করার জন্য এই নিউজ করা হয়েছে।’ তিনি বলেন, ‘ক্যানালি লজিস্টিকসের মাধ্যমে যে স্পেসটি আমরা নিয়েছি, সেখানে আরো অনেক স্পেস খালি পড়ে আছে। লোকাল ব্যবসায়ীরা যাতে উৎসাহী হয় সে জন্য বিজ্ঞাপনের মতো করে এই নিউজ করা হয়েছে। যেন বাংলাদেশি বা ইন্ডিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের খবর শুনে স্থানীয়রাও ওখানে বিনিয়োগ করে। এটা তো পজিটিভ নিউজ। বাংলাদেশের মানুষের উচিত ফুলের তোড়া নিয়ে আমাদের স্বাগত জানানো।’

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর মধ্যে এস আলম গ্রুপ অন্যতম। এ গ্রুপের ব্যাংক, বিমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ভোগ্যপণ্য, সিমেন্ট, বিদ্যুৎ-জ্বালানি, শিপিং, পরিবহন, আবাসন, স্টিল ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতের ব্যবসা রয়েছে।

এফ/০৭:৩০/১৪জুলাই

- Advertisement -
Ad image

You Might Also Like

August 11, 2017
শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে
হাঁটলেই চলবে সাইকেল
নতুন কারা মহাপরিদর্শক হলেন আনিসুল হক
কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন
Previous Article নিখোঁজ পলিটেনিকের শিক্ষক হায়দার আলীর গলিত লাশ উদ্ধার
Next Article গুলশান হামলায় নারীদের যেভাবে হত্যা করে জঙ্গিরা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

হজ ফ্লাইট শুরু : প্রথম বিমানে ৪০৯ যাত্রীর ঢাকা ত্যাগ

12 years ago

কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন —প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ

4 years ago

প্রধানমন্ত্রীর আগমনে মধুর বিড়ম্বনায় সিলেটের ব্যবসায়ীরা…

10 years ago

আনন্দে আনন্দে ঈদ বিকাল মাসিক বাসিয়ার ঈদ মোলাকাত

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?