By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সোনা হাতছাড়ায় হতাশ বাংলাদেশের মেয়েরা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
খেলাধুলাবই পত্র

সোনা হাতছাড়ায় হতাশ বাংলাদেশের মেয়েরা

Last updated: September 27, 2014 3:45 pm
12 years ago
2 Min Read
SHARE

গতবারের রূপা এবার সোনায় বদলে নিতে চেয়েছিল বাংলাদেশ। সুযোগও এসেছিল সালমা খাতুনদের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এশিয়ান গেমসে এবারো রূপাই পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

এশিয়ার সেরা প্রতিযোগিতায় রূপাও কম প্রাপ্তি নয়। কিন্তু হাত ছোঁয়া দূরত্ব থেকে ফেরায় হতাশা কাটছে না অধিনায়ক সালমার।

“এবার শিরোপা জয়ের অনেক বড় সুযোগ ছিল। আগেরবার ফাইনালে অনেক বড় ব্যবধানে হারলেও কষ্ট পাইনি। কিন্তু এবার ফাইনালে ভাল অবস্থানে ছিলাম আমরা। সে জন্যই কষ্ট লাগছে।”

শুক্রবার ইনচনে মহিলা ক্রিকেটের ফাইনালে ৬ উইকেটে ৯৭ রান করে পাকিস্তান। বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪৩ রান।

৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৯/২। শেষ ৩ ওভারে মাত্র ১৪ রান প্রয়োজন ছিল সালমাদের। কিন্তু এরপর মাত্র ৯ রানে ৭ উইকেট হারানোয় টি-টোয়েন্টি ক্রিকেটে মামুলি এই লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে মাত্র ৪ রানের এই হারের জন্য অভিজ্ঞতার অভাবকেই দায়ী করেন সালমা। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, শেষ দিকে মাথা ঠাণ্ডা রাখতে পারেননি সতীর্থরা।

“এক-দুই নিয়ে খেলতে হবে, এটাই ছিল নির্দেশনা। কিন্তু মেয়েরা বোলারদের মেরে খেলতে চাওয়ায় এরকম হয়েছে। এটা মোটেও কঠিন লক্ষ্য ছিল না”

এত কাছে গিয়েও না পারায় হতাশ কোচ জানাক চাম্পিকা গামাগও।

“৪২ বলে ৪৩ রান, এটা মোটেও কঠিন মনে হয়নি। অবশ্যই সোনা জয়ের সম্ভাবনা আমাদের ছিল; বলতে পারেন তা হাতছাড়া করেছি।”

- Advertisement -
Ad image

শ্রীলঙ্কার এই কোচ সালমার আউটকেই ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ মনে করেন। পাকিস্তানের মেয়েদের একশ’ রানের নিচে বেধে রাখায় বোলারদের প্রশংসাও করেন তিনি।

You Might Also Like

পর্তুগালকে উড়িয়ে দিলো জার্মানি
সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার জয়
মেয়ের বিকিনি বিতর্কে মুখ খুললেন শাহরুখ
যে ৯টি খাবার বাদ দিলে যৌবন ধরে রাখতে পারবেন দীর্ঘদিন
ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদউল্লাহ
Previous Article যুক্তরাষ্ট্রে খুনের সাজা বাংলাদেশিকে
Next Article ঢাবির ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইংল্যান্ডকে বিদায় দিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

12 years ago

উরুগুয়েকে বিদায় করে সেমিফাইনালে কলম্বিয়া

5 years ago

ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে ফের বিভক্তি

11 years ago

চুলের ছাঁট পছন্দ হয়নি ভক্তদের

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?