By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১৫ বছর ধরেই ঈদে আমার ছবি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বিনোদন

১৫ বছর ধরেই ঈদে আমার ছবি

Last updated: July 12, 2015 12:19 pm
11 years ago
2 Min Read
SHARE

ঢাকাই ছবির খল চরিত্রের অন্যতম অভিনেতা মিশা সওদাগর। এখন পর্যন্ত তিনি কাজ করেছেন প্রায় ৮০০ ছবিতে। এক যুগের বেশি সময় ধরে প্রতি ঈদে তাঁর কোনো না কোনো ছবি মুক্তি পাচ্ছেই। এবার ঈদেও মুক্তি পাচ্ছে তাঁর ছবি লাভ ম্যারেজ। কথা হলো তাঁর সঙ্গে
এমন কোনো ঈদ কি ছিল যেবার একটি ছবিও মুক্তি পায়নি?
খলনায়ক হিসেবে আমার চলচ্চিত্র ক্যারিয়ার ২৩ বছরের। এর মধ্যে সাতটি ঈদে কোনো ছবি মুক্তি পায়নি আমার। তবে এ বছর নিয়ে টানা ১৫ বছর ধরে ঈদে আমার ছবি মুক্তি পাচ্ছেই। কোনো বছর এমনও হয়েছে, ঈদে মুক্তি পাওয়া সব ছবিতেই আমি অভিনয় করেছি।
নায়ক হতে এসে হয়ে গেলেন খলনায়ক। এখনো কি আপনার নায়ক হওয়ার সেই ইচ্ছা আছে?
আমি তো নায়কেরও নায়ক। আমি কাজ করেছি জসীম, ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল, সালমান শাহ্, ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, মারুফ, শাকিব খান, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, অনন্ত জলিলদের সঙ্গে। এটা কিন্তু চাট্টিখানি কথা নয়। ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নায়ক নির্বাচিত হই। ১৯৮৯ সালে নায়ক হিসেবে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয় করি। এরপর অমর সঙ্গী ছবিতেও আমি নায়ক ছিলাম। খলনায়ক হিসেবে ১৯৯২ সালে মুক্তি পায় আশা ভালোবাসা, কিন্তু প্রথম শুটিং করি প্রিয় তুমি ছবির। ইদানীং কিন্তু অনেক ছবিতে আমি নায়িকার বাবা, ভাই, দুলাভাইয়ের চরিত্রেও অভিনয় করছি। প্রতিনিয়ত নিজেকে ভাঙছি। প্রধান চরিত্রেও আমি কাজ করেছি।
আপনার স্ত্রী শিক্ষকতার সঙ্গে যুক্ত, দুজনের পেশা নিয়ে কোনো আলোচনা হয় কি?
আমার স্ত্রী আমার অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক। কোনো ছবির প্রস্তাব পেলে তার সঙ্গে প্রথম আলোচনা করি। আমার স্ত্রী যে শিক্ষক, তা নিয়ে আমি সত্যিই অনেক বেশি গর্বিত।
মিশা সওদাগরের বাস্তবে জীবনের কথা জানতে চাই।
আমার ছেলেদের কাছে আমি সেরা বাবা। আমার স্ত্রী আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করে না। তার কাছে আমি আদর্শবান স্বামী। আরেকটা কথা, আমি মনে হয় মিডিয়ার সবচেয়ে বড় হিরো। কারণ, ২৩ বছরের ক্যারিয়ারে কোনো গসিপ নেই।

You Might Also Like

আমি সূর্যের তাপের মতই হট
‘ট্রানজিস্টর খুললাম…পরে কি হবে জানিনা’
ঢাকায় আসছেন শাকিরা
রেকর্ড গড়ে এগিয়ে চলেছে মাহি-শুভ’র ‘ঢাকা অ্যাটাক’
তিন খান-এ মুগ্ধ অমিতাভ বচ্চন
Previous Article ঝড় তোলার অপেক্ষায় মিলার
Next Article চীনে টাইফুনের আঘাত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

অপুকে ভুলতে পারছেন না মাহিয়া মাহি

5 years ago

শাহরুখ – গৌরীর প্রেম: সিনেমার গল্পকেও হার মানায়

11 years ago

র‌্যাব সদরদপ্তরে নেওয়া হচ্ছে পরীমনিকে

5 years ago

প্রিয়াঙ্কার ‘মেরি কম’ দেখার সময় হয়নি বোন পরিনিতির

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?