By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৭ মিলিমিটার বৃষ্টিতেই ডুবেছে ঢাকা!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

৭ মিলিমিটার বৃষ্টিতেই ডুবেছে ঢাকা!

Last updated: August 3, 2017 11:40 am
9 years ago
2 Min Read
SHARE

92ed14b59fc17345948f38152726a07dঢাকা, ০৩ আগষ্ট- মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গেপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারী অথবা মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বার্তায় এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল বিকাল সাড়ে ৩টার পর রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, মৌচাক, শাহজানপুর, কমলাপুর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, শান্তিনগর, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল এলাকায় মাঝারী আকারে বৃষ্টি ঝরে।

মাত্র ২০ থেকে ৩০ মিনিট এ বৃষ্টি হয়। আর তাতেই এসব এলাকার সড়ক হাঁটু পরিমাণ বা কোথায়ও কোথায়ও তার চেয়ে বেশি পানিতে তলিয়ে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে ওইসব এলাকায় তীব্র যানজটে পড়ে নগরবাসী। এ কারণে অফিস ছুটির পর সন্ধ্যা পার হলেও অনেকেই আটকা পড়ে থাকেন।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকালের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা অথবা মাঝারী আকারের বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার বিশেষ বার্তায় বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

এ কারণে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

- Advertisement -
Ad image

গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সন্ধীপে। এছাড়া সিলেটে ৩১ মিলিমিটার, ঢাকা ৭ মিলিমিটার ও বরিশালে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

You Might Also Like

ফেঞ্চুগঞ্জে সামসুজ্জামান দুদু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে
জাতীয় কবি নজরুলের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
মুস্তাফিজের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা!
কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে
বিচারপতি অপসারণের ক্ষমতা পাচ্ছে সংসদ
Previous Article একজন অসাধারণ প্রযুক্তি উদ্ভাবক আব্দুল হাই আজাদ বাবলা
Next Article দক্ষিণ বিশ্বনাথ মহিলা কলেজের সাফল্য অর্জন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

‘সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা আছে’

5 years ago

পর্যটকদের পদভারে মুখর লাউয়াছড়া জাতীয় উদ্যান

5 years ago

সিলেটে সুরমার তীরে ওয়াকওয়ে: ব্যয় ৮০ কোটি টাকা

8 years ago

গাজায় মৃতের সংখ্যা ৮৩২

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?