By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: যুক্তরাজ্যে বাঙালি-বিয়ের ধুম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

যুক্তরাজ্যে বাঙালি-বিয়ের ধুম

Last updated: August 22, 2014 6:23 pm
12 years ago
3 Min Read
SHARE

22-2যুক্তরাজ্যে বাঙালিদের বিয়ের যেন রীতিমত ধুম লেগেছে। বিশেষ করে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে বিয়ের এত আয়োজন হচ্ছে যে হল ভাড়া পাওয়াই মুশকিল। এবার গ্রীষ্মের ছুটিতে রমজান মাস থাকার কারণে থেমে ছিল অনেক বিয়ের আয়োজন। আবার দেশটিতে স্পাউস ভিসায় কড়াকড়ি এবং নতুন প্রজন্মের পছন্দের প্রতি গুরুত্ব দেয়ার কারণে যুক্তরাজ্যে বিয়ে আয়োজনের প্রবণতা বেড়েছে। বিয়ের অস্বাভাবিক খরচ নিয়েও অনেকে আছেন বিপাকে।

ভিনদেশে স্থায়ীভাবে বসবাস করলেও বাঙালি পরিবারগুলো সাধারণত বাংলাদেশে তাদের সন্তানদের জন্য বিয়ের ব্যবস্থা করেন। নিজস্ব সংস্কৃতির প্রতি টান এবং শেকড়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রবাসী পরিবারগুলো এমনটি প্রধান্য দেয়। কিন্তু যুক্তরাজ্যের বাঙালিদের ক্ষেত্রে সেই রীতির অনেকটা পরিবর্তন লক্ষ্যণীয়। দেশটিতে ইমিগ্রেশন আইনের কড়াকড়ির ফলে অনেকে বাধ্য হয়ে যুক্তরাজ্যেই বিয়ের ব্যবস্থা করছেন।

উল্লেখ্য, ইউরোপিয় ইউনিয়ন বহির্ভূত কোনো দেশ থেকে স্বামী বা স্ত্রীকে ব্রিটেনে নিতে হলে স্পন্সরকারীর আয় বছরে ১৮ হাজার ৬০০াউন্ড থাকতে হয়। ব্রিটেনে ন্যূনতম মজুরীতে পূর্ণকালীন কাজ করলে বছরে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড আয় করা সম্ভব। ফলে স্বল্প আয়ের মানুষদের জন্য বাংলাদেশে এসে বিয়ে করা একটি বড় বাধা।

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলার শাহাব উদ্দিন আহমেদ বেলাল জানান, ইমিগ্রেশন আইনের কড়াকড়ি, সাংস্কৃতিক পার্থক্য এবং পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে যাওয়ার ঝামেলার কথা বিবেচনা করে তিনি লন্ডনেই ছেলের জন্য পাত্রি দেখেছেন। ২৮ আগস্ট বৃহস্পতিবার তাঁর ছেলের বিয়ে। বাসার কাছাকাছি বিয়ের আয়োজন করবেন বলে প্রায় ৬ মাস আগেই হল বুকিং দিয়ে রেখেছেন।

- Advertisement -
Ad image

তারিফ আহমদের ছোট বোনের বিয়ে হয়েছে গত মঙ্গলবার। তিনি জানান, বোনের পছন্দমত তারা যুক্তরাজ্যেই বিয়ের ব্যবস্থা করেছেন। সামাজিক এবং সাংস্কৃতিক পার্থক্যের কারণে যুক্তরাজ্যে বেড়ে ওঠা ছেলে-মেয়েরা বাংলাদেশে বেড়ে ওঠা কাউকে বিয়ে করলে দাম্পত্য জীবনে মানিয়ে নেয়ার ঝুঁকি থাকে বলে তিনি মনে করেন।

পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুর সত্ত্বাধিকারী হাবিবুর রহমান জানান, চলতি মাসের শুরু থেকেই সপ্তাহে সাত দিনই তাদের হল বুকিং রয়েছে। শুক্রবার ছাড়া অন্যদিনগুলোতে বেশির ভাগই দিনে দুটি করে বিয়ের বুকিং রয়েছে। স্কুল ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আগামী ৬ মাসের বেশি সময় পর্যন্ত নতুন বুকিং নেয়া সম্ভব নয় বলে জানান তিনি।

যুক্তরাজ্যে বিয়ে আয়োজনের খরচও অস্বাভাবিক। মোটামুটি মানের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হল ভাড়া, আপ্যায়ন, গহনা এবং সাজ সরঞ্জাম মিলিয়ে খরচ হয় প্রায় ৩০ হাজার পাউন্ড (৩৯ লাখ টাকা)। কিন্তু যারা যুক্তরাজ্যে বিয়ের আয়োজন করছেন তারা বলছেন, এ খরচ বাংলাদেশে গিয়ে বিয়ে আয়োজনের খরচ থেকে কম। বাঙালি বিয়ের এমন অস্বাভাবিক খরচ ব্রিটিশ মিডিয়ারও শিরোনাম হয়েছে। পূর্ব লন্ডন থেকে প্রকাশিত ইস্ট লন্ডন এডভারটাইজার পত্রিকার এক প্রতিবেদনে মসজিদের ঈমামদের প্রতি আহবান জানানো হয়েছে, যাতে তারা বিপুল অর্থ খরচ করে বিয়ে আয়োজনের সংস্কৃতিকে নিরুত্সাহিত করে।

You Might Also Like

যুক্তরাজ্যে ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের আমিনা
নির্বাচন বর্জন করছে জাতীয় পার্টি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
প্রেম, অভিসার, বিয়েতে মাতোয়ারা সিলেটের ফুলি
দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৩ আসনে আ’লীগের মনোনয়ন চান মন্টু
চিরনিদ্রায় শায়িত এমপি সামাদ
Previous Article
Next Article যুবতীর নগ্ন দৃশ্য মোবাইল ফোনে ধারণের ঘটনায় প্রবাসীর স্ত্রীকে কারাগারে প্রেরণ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

স্বেচ্ছাসেবকদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা, ১৭ জন গুলিবিদ্ধ, আটক দুই

12 years ago

রোটারী কাব অব জালালাবাদের ৩২তম অভিষেক সম্পন্ন সেবামূলক কর্মকা-ের পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদ দমনে রোটারীয়ানদের এগিয়ে আসার আহবান — তথ্য সচিব মর্তুজা আহমদ

10 years ago

ঈদে চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিংমল

5 years ago

বিশ্বনাথে লন্ডনির তৃতীয় বিয়ে নিয়ে তোলপাড়

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?