By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাসর্বশেষ

বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত

Last updated: August 4, 2021 11:03 pm
5 years ago
2 Min Read
SHARE

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো টাইগাররা। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি কেউ সুবিচার করতে পারেনি। দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরে মোস্তাফিজ-সাকিবরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে মিশেল মার্শ সর্বোচ্চ ৪৫ রান করেন।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান তিনটি, শরিফুল ইসলাম দুটি এবং সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান নেন একটি করে উইকেট নেন।

১২২ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে মিশেল স্টার্কের গতির বলে বোল্ড হন সৌম্য সরকার। সৌম্য আউট হওয়ার ঠিক পরের ওভারে জশ হ্যাজলউডের বলে বোল্ড নাঈম শেখ। ১৬ বলে ২৬ রান করা সাকিব আল হাসান অ্যান্ড্রু টাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অ্যাস্টন অ্যাগারের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। আর এডাম জাম্পার বল এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হন মেহেদি হাসান। শেষ পর্যন্ত আফিফ হোসেন ও নুরুল হক সোহান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সাকিবের ঘূর্ণিতে বোল্ড হ্যানরিকসপ্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় টাইগাররা। নাসুম আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে অজিদের ১০৮ রানে আটকে দেওয়া সম্ভব হয়। টানা দুই ম্যাচ জয়ের ফলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

You Might Also Like

৭ মিলিমিটার বৃষ্টিতেই ডুবেছে ঢাকা!
চুলের ছাঁট পছন্দ হয়নি ভক্তদের
বিশ্ব ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড
আদিবা মাইসা প্রকৌশলী হতে চায়.
ভবিষ্যতের দশ উঠতি বাজারের একটি বাংলাদেশ
Previous Article রেজুয়ান চৌধুরী ।।¯িœগ্ধ স্বর্ণালি সন্ধ্যা
Next Article এম আর মনজু ।। ছড়ার ছড়া

You Might Also Like

প্রেশারকুকারে’ ভারত

11 years ago

ঐতিহাসিক সিরিজ জয়

5 years ago

হিজড়ারা কি শুধু বিরক্তই করে?

11 years ago

‘আমার স্বামী বাংলাদেশে নিরাপদ নন’

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?