By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আসছে নতুন এক ‘ভাইরাস’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বিনোদন

আসছে নতুন এক ‘ভাইরাস’

Last updated: August 1, 2023 10:47 am
3 years ago
2 Min Read
SHARE

’আসছে নতুন একধরনের ভাইরাস…আপনি কি আক্রান্ত?’ এ রকম একটা ক্যাপশন দিয়ে গত রোববার সন্ধ্যায় নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করে চরকি। রাত থেকেই পোস্টারটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দর্শক। এটি চরকির অরিজিনাল সিরিজ ‘ভাইরাস’-এর পোস্টার।

সিরিজটি নির্মাণ করেছেন ‘দেবী’, ‘দুই দিনের দুনিয়া’র পরিচালক অনম বিশ্বাস। শিগগিরই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সিরিজটি মুক্তি পাবে।

‘কোন ভাবনা থেকে “ভাইরাস” নির্মাণ করেছেন?’ এমন প্রশ্নে পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাঁদের একটু হলেও ভাবাবে। পুরো শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল যে ভাগ্য ভালো কেউ পালিয়ে যাননি। তার মানে হলো গল্পটা ছেড়ে যাননি, তাঁরা গল্পের ভেতর ছিলেন।’ দর্শকদের উদ্দেশ্যে পরিচালক বলেন, ‘আমি চাই আপনারা কনটেন্টটা দেখুন, সমালোচনা করুন। এই সিরিজে পর্বে পর্বে আপনাদের জন্য বিভিন্ন মজা আছে, মিস করবেন না।’

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, শ্যামল মাওলা চাদর দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকটা ভাইরাসে আক্রান্ত। এই সিরিজে নিজের চরিত্র নিয়ে শ্যামল বলেন, ‘“ভাইরাস”–এ কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবেন যে গল্পটা একটু অন্য রকম। যাঁরা ভিন্নতা পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে আশা করছি।’

পোস্টারে আরও আছেন তারিক আনাম খান। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘“ভাইরাস” এই সময়ের গল্পের অন্য রকম এক উপস্থাপন। এ রকম এনার্জেটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।’

‘ভাইরাস’ সিরিজে আরও অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী।

You Might Also Like

‘সব কিছু সাদা-কালোর মতো সহজ নয়’, নতুন পোস্টে কীসের ইঙ্গিত শ্রাবন্তীর
আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
হাজারও মানুষের মিলন মেলায় শেষ হলো জামালগঞ্জের এমরুল কয়েস লোক উৎসব
‘অর্ধনগ্ন না হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে’
ঐশী ও স্মরণের এ প্লাস, পড়শি পেলেন এ
Previous Article বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতে
Next Article শোকাবহ আগস্ট শুরু, মাসব্যাপী চলবে কর্মসূচি

You Might Also Like

ক্ষণজন্মা নায়ক সালমান শাহ

12 years ago

বিয়ে নয়, বাবা হতে চান সালমান!

11 years ago

বিজ্ঞানী জাহিদ হাসান

9 years ago

‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক’

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?