By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইন্দোনেশিয়ার সাগর থেকে ১৪০০ অভিবাসী উদ্ধার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

ইন্দোনেশিয়ার সাগর থেকে ১৪০০ অভিবাসী উদ্ধার

Last updated: May 12, 2015 11:27 am
11 years ago
2 Min Read
SHARE

আচেহ, ১১ মে- ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সমুদ্র উপকূলে চারটি নৌযান থেকে আজ সোমবার প্রায় এক হাজার ৪০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, এই অভিবাসীরা বাংলাদেশ ও মিয়ানমারের। উপকূলে আরও অভিবাসী আসতে পারেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

গতকাল রোববার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের সমুদ্র উপকূলে এক নৌযান থেকে প্রায় ৬০০ জন বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীকে উদ্ধার করা হয়। এর পরদিনই বিপুলসংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা ঘটল।

আজ যে চারটি নৌযান থেকে সহস্রাধিক অভিবাসী উদ্ধার হয়েছেন, সেগুলো পরিত্যক্ত ছিল বলে কর্মকর্তাদের ভাষ্য।

এএফপির প্রতিবেদনে জানানো হয়, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূল থেকে আজ পৃথকভাবে এই এক হাজার ৪০০ অভিবাসী উদ্ধার হয়েছেন।
পুলিশের ভাষ্য, মিয়ানমার ও বাংলাদেশের এক হাজারের বেশি অভিবাসী মালয়েশিয়ার উপকূলে আসেন। মানবপাচারকারীরা এই অভিবাসীদের পর্যটন দ্বীপ লাংকাবির উপকূলের অগভীর জলে ফেলে যান।

লাংকাবির উপপুলিশ প্রধান জামিল আহমেদ বলেন, ‘আমাদের ধারণা, তিনটি নৌযানে এক হাজার ১৮ জন অভিবাসী ছিলেন।’

অভিবাসীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করেন লাংকাবি পুলিশের এই কর্মকর্তা।

ইন্দোনেশিয়ায় উদ্ধার হওয়া অভিবাসীদের সম্পর্কে আচেহর প্রাদেশিক উদ্ধার ও অনুসন্ধান বিভাগের প্রধান বুদিওয়ান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ খুব ভোরে উত্তর আচেহর উপকূলে অভিবাসীবাহী একটি ভাসমান নৌযান আবিষ্কার করে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার দল। নৌযানটিতে বাংলাদেশ ও মিয়ানমারের নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৪০০ জন অভিবাসী ছিলেন।

উপকূলে আরও অভিবাসী আসতে পারেন বলে ধারণা কর্তৃপক্ষের। এ জন্য ইন্দোনেশিয়ার দূরবর্তী পশ্চিমাঞ্চলীয় প্রদেশের উপকূলে টহলে সহায়তার জন্য মৎস্যজীবীদের নিয়োগ করা হয়েছে। এ প্রসঙ্গে আচেহর প্রাদেশিক উদ্ধার ও অনুসন্ধান বিভাগের প্রধান বুদিওয়ান বলেন, ‘সংকেত পাওয়ামাত্র তাঁদের (অভিবাসী) উদ্ধার করতে আমরা তৎপর ও প্রস্তুত রয়েছি।’

গতকাল ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে উদ্ধার হওয়া কয়েক শ অভিবাসী সম্পর্কে বলা হচ্ছে, মুক্তিপণ আদায় শেষে থাইল্যান্ডের গভীর জঙ্গলে পাচারকারীদের কবলে থাকা বন্দিশিবির থেকে তাঁদের ইন্দোনেশিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হয়। একটি গণমাধ্যমে ওই অভিবাসীদের রোহিঙ্গা বলে উল্লেখ করা হয়।

- Advertisement -
Ad image

এদিকে মালয়েশিয়ার মালাক্কা প্রণালিতে সাত-আট হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী আটকে রয়েছেন বলে জানিয়েছে একাধিক বার্তা সংস্থা।

You Might Also Like

শোকাবহ আগস্ট শুরু, মাসব্যাপী চলবে কর্মসূচি
শাহজালাল মাজারে ওরস শুরু ১৫ সেপ্টেম্বর নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাসহ সকল প্রস্তুতি
দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াহাব খোকা আর নেই
চন্দ্রবিন্দু’র ৬ বছরে পদার্পণ “পাঠক সমাবেশ ও সম্মাননা প্রদান” অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর
ত্রিপোলি বিমানবন্দরের নিয়ন্ত্রণে মিলিশিয়া জোট
Previous Article সংসদীয় গণতন্ত্রের সূতিকাগারে বাঙালির ‘তিনকন্যা’
Next Article চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন শাহাদাত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

শিক্ষামন্ত্রীর সাথে প্যারিস-বাংলা প্রেসক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাত

11 years ago

আগামীকাল ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা : এনসিপি

1 year ago

অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার অভিষেক সম্পন্ন

9 years ago

কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেট বিএনপির ১৬ নেতা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?