By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সালাহ উদ্দিনের নামে ‘ইন্টারপোলের রেড নোটিস’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

সালাহ উদ্দিনের নামে ‘ইন্টারপোলের রেড নোটিস’

Last updated: May 14, 2015 12:09 pm
11 years ago
3 Min Read
SHARE

ঢাকা, ১৪ মে- ভারতের শিলংয়ে আটকের পর যিনি নিজেকে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলে দাবি করেছেন, তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ইন্টারপোলের ঢাকা অফিস থেকে ভারতীয় পুলিশকে একটি ‘রেড নোটিস’ পাঠানো হয়েছে বলে খবর দিয়েছে কলকাতার একটি দৈনিক।
মেঘালয় পুলিশের মহা পরিচালক রাজীব মেহতাকে উদ্ধৃত করে কলকাতার ইংরেজি দৈনিক টেলিগ্রাফ বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
রাজীব মেহতা টেলিগ্রাফকে বলেছেন, সালাহ উদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলা থাকার কথা জানিয়ে ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে ওই অনুরোধ পাঠানো হয়েছে।

টেলিগ্রাফকে তিনি বলেন, “আমরা গতকাল (বুধবার) ভারতের সিবিআইয়ের মাধ্যমে ওই নোটিস হাতে পেয়েছি। আমরা ইতোমধ্যে সিবিআইকে আমাদের উত্তর দিয়েছি।”

ইন্টারপোলের আট ধরনের নোটিসের মধ্যে রেড নোটিস জারির অর্থ হলো ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট দেশের সরকার ও বিচার বিভাগ বিচারের মুখোমুখি করতে অথবা দণ্ড কার্যকর করার জন্য খুঁজছে।

এক্ষেত্রে ইন্টারপোল কেবল অবস্থান সনাক্ত করে সেই তথ্য জানায়। গ্রেপ্তারের কাজটি করতে হয় সংশ্লিষ্ট দেশের পুলিশকে। আর দেশে ফেরত পাঠানোর বিষয়টি নির্ভর করে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ওপর।

বাংলাদেশের পুলিশ প্রধান শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন্টারপোল শুধু অপরাধীর অবস্থান জানিয়ে থাকে। ইন্টারপোলের মাধ্যমে তারা সালাহউদ্দিনের অবস্থান সম্পর্কে জানতে পেরেছেন ।

“তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন, তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে।”

এ অবস্থায় সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে রাজনৈতিক উত্তাপের মধ্যে অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আসার এক পর্যায়ে সালাহ উদ্দিনের ‘নিখোঁজ’ হওয়ার খবর দেয় তার পরিবার।

গত ১০ ম রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকের পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।

- Advertisement -
Ad image

অন্তর্ধানের দুই মাস পর মঙ্গলবার ভারতের মেঘালয়ের শিলংয়ে হদিস মেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের। তার স্ত্রী হাসিনা জানান, শিলংয়ের হাসপাতাল থেকে তিনি স্বামীর ফোন পেয়েছেন।

অন্যদিকে শিলং পুলিশের পক্ষ থেকে বলা হয়, সঙ্গে কাগজপত্র না থাকায় তারা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

‘অসংলগ্ন আচরণের কারণে’ বাংলাদেশের এই সাবেক প্রতিমন্ত্রীকে প্রথমে একটি মানসিক হাসপাতালে পাঠানো হলেও পরে শিলংয়ের সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।

- Advertisement -
Ad image

৫৪ বছর বয়সী সালাহ উদ্দিন দাবি করেছেন, গত ১০ মার্চ অচেনা এক দল লোক উত্তরার একটি বাড়ি থেকে তুলে নেওয়ার পর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না। সিলেট সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বের শিলংয়ে কীভাবে এলেন, তাও তিনি বলতে পারেননি।

ওই হাসপাতালে সালাহ উদ্দিনের পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকায় এখনো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেনি মেঘালয় পুলিশ। ফলে প্রাথমিকভাবে সালাহ উদ্দিন যে তথ্য দিয়েছেন তা থেকে কোনো দিশা পাচ্ছেন না তারা।

মেঘালয়ের পুলিশ প্রধান বলেন, “আমরা আশা করছি, শিগগিরই তাকে আদালতে হাজির করতে পারব। বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা থাকলে আমরা তাকে ফেরত পাঠাতে চাই।”

You Might Also Like

গণমানুষের কবি দিলওয়ারের ৫ম প্রয়াণদিবস
দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়
‘প্রকাশ্যে চুমু খাওয়ার অনুষ্ঠান’ প্রতিহত করবে ওলামা লীগ
৫.৫ মিলিয়ন ডলারের প্রতারণা, আটক ৪ আফ্রিকান
শক্তিমান ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের শোকসভা অনুষ্ঠিত
Previous Article সিলেটে মুক্তমনার ব্লগার অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা
Next Article
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেট গুলশানে গ্রেণেড হামলা মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ ; পরবর্তী সাক্ষ্য ১২ আগষ্ট

11 years ago

ওয়ার্ক পারমিটে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আসছে!

12 years ago

শোক সংবাদ

5 years ago

এপিজে আবদুল কালাম আর নেই

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?