বাহরাইনে রহস্যজনকভাবে এক বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মফিজ খান। তাঁর সেন্ট্রাল পপুলেশন রেজিষ্ট্রার (সিপিআর) নং ৮২৬৩৫৪২৬০। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ফনিসার গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।
জানা যায়, তিনি একটি ক্লিনিং কোম্পানীতে চাকরী করতেন। বুধবার কাজ শেষে দুপুর ১২টার দিকে রুমে যাওয়ার পথে হঠাৎ পথিমধ্যে পড়ে যান। সহকর্মী ও স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। প্রাথমিকভাবে এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তিনি মারা যেতে পারেন বলে অনেকে ধারনা করছেন।
বর্তমানে তার লাশ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
একটি সূত্র জানায়, প্রায় ৪/৫মাস পূর্বে তিনি বাহরাইনে আসেন। তার লাশ দেশে প্রেরণের চেষ্টা চলছে।

