Homeশীর্ষ সংবাদএকাধিক জন্ম তারিখ যাদের তারা ক্রিমিনাল: সিলেটে সিইসি

একাধিক জন্ম তারিখ যাদের তারা ক্রিমিনাল: সিলেটে সিইসি

36693একাধিক জন্ম তারিখ যাদের তাকে তারা ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমেদ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট জেলা প্রশাসনের সম্মেলণ কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৫ উপলক্ষে এ সভায় আয়োজন করে সিলেটের জেলা প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিস। সকাল ১০টায় শুরু হয়ে সভা শেষ হয় বেলা ১টায়।

কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘দুটি বা তিনটি জন্ম তারিখ রাখা ভালো নয়।এটা রাখে ক্রিমিনালরা। যখনই জাতীয় পরিচয় পত্র করা হবে তখনই সঠিক জন্ম তারিখ দিতে হবে। কোন ভূয়া জন্ম তারিখ দিয়ে ভোটার হওয়া যাবে না। ’

এছাড়াও ভূয়া জন্ম তারিখ দিয়ে যাতে কেউ জাতীয় পরিচয় পত্র না করতে পারে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনাও দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কেউ যদি ভূয়া জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয় পত্র তৈরী করে, তা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বক্তব্যের শুরুতেই সিইসি বলেন, ‘ভোটর তালিকা হালনাগাদ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ জন্য আমারা বিভিন্ন পর্যায়ে সভা করেছি। তাতে অনেক অগ্রগতিও হয়েছে।’

ভোটার আইডি কার্ডে ভূল করা যাবে না জানিয়ে তিনি বলেন, ‘১৮ বছর না হলে ভোটার লিস্টে ঢুকনো যাবে না।’

তিনি বলেন, ‘প্রথম দিকে ভোটার হালনাগাদ করতে একটু সমস্যা হয়েছে। ছবিগুলো খারাপ হয়েছে। কিন্তু এখন আর তা হবে না। এখন ডিজিটাল মেশিন আনা হয়েছে।’

ভোটর স্থানান্তরের প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানান্তর কোন জটিল বিষয় নয়। এটি করতে হলে একটি আবেদন করতে হবে। এরপর শুধু নাম-ঠিকানা ঠিক আছে কিনা তা যাচাই করেই স্থানান্তর করে দেয়া হয়।’

সার্ভার স্টেশন প্রসঙ্গে সিইসি প্রধান বলেন, ‘সার্ভার স্টেশনগুলো অল কমপ্লিট। সকল যন্ত্রপাতি হয়ে গেছে। তবে সার্ভার স্টেশনগুলোতে যাতে কেউ ঢুকতে না পারে সে ব্যবস্থা করে সেটা চালু করা হবে।’

ঢাকার গিয়ে আর ভিড় করা লাগবে না জানিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক উপজেলায়ই সার্ভার স্টেশন থেকে সেই সেবা নেয়া যাবে।’

শিশুদের জন্মের পর ডাটা সংগ্রহ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘উন্নত দেশের মতো আমরাও শিশুর জন্মের পর যাতে ডাটা তৈরী করতে পারি সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। শিগগই সেই কার্যক্রম হাতে নেয়া হবে। এছাড়াও ওই শিশু ১৮ বছর না হওয়া পর্যন্ত ভোটার হতে পারবে না জানিয়ে তিনি বলেন, ১৮ বছর হলে অটোমেটিকই ভোটর হয়ে যাবে।’

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ ও আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিন।

এছাড়াও সিলেট অঞ্চলের নির্বাচন কর্মকর্তা এমএস এজহারুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments