সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। মঙ্গলবার সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে অভিযোগ গঠন করা হয়। আগামী ১ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
পিপি মফুর আলী জানিয়েছেন, মামলার তিন আসামি পলাতক আছেন। গ্রেফতার হওয়া বাকি ১০আসামি আদালতে হাজির ছিলেন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়। এই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়।

