By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রাজন হত্যা: আদালতে ৩ আসামির সাফাই
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorizedসর্বশেষ

রাজন হত্যা: আদালতে ৩ আসামির সাফাই

Last updated: October 26, 2015 12:30 pm
11 years ago
2 Min Read
SHARE

76f4307c5e63ff0c35b4167d0b651a11সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দিয়েছেন।

রোববার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে মামলার প্রধান আসামি কামরুলের ভাই মুহিত আলম, আলী হায়দার ও রাজনকে নির্যাতনের ভিডিও চিত্র ধারণকারী নুর আহমদ নিজেকে নির্দোষ দাবি করেন আদালতে।

এর আগে রাজনকে পিটিয়ে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলার সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বলে জানান ওই আদালতের পিপি মফুর আলী।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন রাখা হয়েছে। তাদের যুক্তিতর্ক শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

আদালতের কার্যক্রম চলাকালে এ মামলায় গ্রেপ্তার ১১ আসামি আদালতে হাজির ছিলেন।

পিপি মফুর আলী বলেন, মুহিত আলম, আলী হায়দার ও নুর আহমদ নিজেদের নির্দোষ দাবি করেছেন।

“এছাড়া নুর আহমদ আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।”

গত ১ অক্টোবর এ মামলায় সাক্ষগ্রহণ শুরু হয়। ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬ জন সাক্ষ্য দেন আদালতে।

- Advertisement -
Ad image

মামলার প্রধান আসামি কামরুল ইসলামের আইনজীবীর আবেদনে ১১ সাক্ষীর পুনরায় জবানবন্দি শোনে আদালত।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

- Advertisement -
Ad image

গত ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই হত্যা মামলার বিচার শুরু হয়।

রাজন হত্যার পর ১০ জুলাই সৌদি আরব পালিয়ে যান রাজনকে নির্যাতনকারী কামরুল। গত ১৫ অক্টোবর তাকে দেশে ফিরিয়ে এনে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কামরুলকে নিয়ে এই মামলার আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পলাতক রয়েছেন কামরুলের আরেক ভাইসহ দুজন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

You Might Also Like

সফল বাংলাদেশি বিজ্ঞানী ড. আতাউল করিম
কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে
বাসিয়া এপ্রিল ২০২১ \ ২য় পৃষ্ঠা
March 17, 2015
ইরাকে দীর্ঘ মেয়াদে বিমান হামলা চলবে :ওবামা
Previous Article সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার জয়
Next Article দুরন্ত গতিতে এগোচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সালাহ উদ্দীন ও ইলিয়াস আালীকে ফিরিয়ে না দিলে পরিণতি হবে ভয়াবহ —- এডভোকেট সামসুজ্জামান জামান

11 years ago

সিলেটে হত্যার দায়ে দুই জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

11 years ago

মুজাহিদের আপিলের রায় ১৬ই জুন

11 years ago

মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?