By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: এশিয়ার সবচেয়ে ইতিবাচক দেশ বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

এশিয়ার সবচেয়ে ইতিবাচক দেশ বাংলাদেশ

Last updated: November 3, 2015 10:36 am
11 years ago
3 Min Read
SHARE

06অসাধারণ উদ্যোগ ও কার্যক্রমের ফলে এশিয়ার সবচেয়ে ইতিবাচক দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। যৌথভাবে এ তালিকায় রয়েছে প্রতিবেশী ভারতও। আর বিশ্বের ইতিবাচক দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে সুইজারল্যান্ড।

১ নভেম্বর প্রকাশিত ডেইলি পজিটিভ (ডি+) নামে অস্ট্রেলিয়াভিত্তিক একটি অনলাইন সংস্থার বার্ষিক বৈশ্বিক সূচকে এ স্থান লাভ করেছে বাংলাদেশ-ভারত ও সুইজারল্যান্ড।

গ্লোবাল এক্সপার্ট প্যানেল রেটিং, ডেইলি পজিটিভ জার্নালিস্ট রেটিং, গ্লোবাল ওয়েব পোল ও ২০১৫ সালে ডেইলি পজিটিভ ওয়েবসাইটে প্রকাশিত ইতিবাচক সংবাদের সংখ্যার ওপর ভিত্তি করে এ সূচক নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, কিছু অসাধারণ উদ্যোগ ও কার্যক্রমের ফলে বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড। আর এশিয়ার সবচেয়ে ইতিবাচক দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে আঞ্চলিক ইতিবাচক দেশের তালিকায় শীর্ষে রাখার কারণ জানিয়ে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এ দুই প্রতিবেশী দেশ দেড় শতাধিক ছিটমহল বিনিময়ের মাধ্যমে এ বছর তাদের সীমান্ত ব্যবস্থাপনা ‘শিথিল’ করেছে এবং দীর্ঘদিনের এ বিতর্কের শান্তিপূর্ণভাবে অবসান ঘটিয়েছে। এটাকে বার্লিন দেওয়ালের পতনের মতো দেখা হয়।

এছাড়াও বাংলাদেশ সম্প্রতি নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ সামনে থেকে দক্ষ নেতৃত্ব দিচ্ছে। এরই স্বীকৃতি হিসেবে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পক্ষ থেকে সম্মানজনক ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

অন্যদিকে, ভারত এ বছর কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর বানিয়েছে, যেটি পরিচালিত হবে পুরোপুরি সৌরশক্তিতে। এছাড়াও, দেশটি তাদের মহাকাশ অভিযানও অব্যাহত রেখেছে। এরমধ্যে সম্প্রতি তাদের বহু তরঙ্গদৈর্ঘ্যভিত্তিক মহাকাশ পর্যবেক্ষক ‘অ্যাসট্রোসাট’ প্রক্ষেপণের কথা উল্লেখ করা যায়।

বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশের তালিকায় দেখা যায়, ৫৫৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। ৫৩৩ পয়েন্ট নিয়ে সুইডেন রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থনৈতিক পরাশক্তি চীন রয়েছে তালিকার তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৫১৭। এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড (৫০২ পয়েন্ট), অস্ট্রেলিয়া (৪৯১ পয়েন্ট), জার্মানি (৪৭৯ পয়েন্ট), যুক্তরাষ্ট্র (৪৬২ পয়েন্ট), নিউজিল্যান্ড (৪৪৯ পয়েন্ট), সিঙ্গাপুর (৪৩১ পয়েন্ট) ও নরওয়ে (৪২৪ পয়েন্ট)।

সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশ হিসেবে নির্বাচিত হওয়ার কারণ উল্লেখ করে ডেইলি পজিটিভ জানায়, দেশটি গতবার এ তালিকায় চতুর্থ স্থানে থাকলেও এবার শীর্ষে উঠে এসেছে সৃজনশীলতা ও মেধার পৃষ্ঠপোষকতায় উপযুক্ত প্রতিযোগিতা দেখানোর কারণে। উদ্ভাবনী পরিবেশ ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে সুইজারল্যান্ড জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং বাসস্থান সুরক্ষায় বিশ্বে সবচেয়ে টেকসই দেশ হিসেবে আভির্ভূত হয়েছে।

- Advertisement -
Ad image

ডেইলি পজিটিভের আঞ্চলিক (মহাদেশীয়) ইতিবাচক দেশের তালিকায় স্থান পাওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- আফ্রিকায় নাইজেরিয়া, ইউরোপে ফিনল্যান্ড, উত্তর আমেরিকায় কিউবা ও দক্ষিণ আমেরিকায় চিলি। বৈশ্বিক ও আঞ্চলিক অন্যান্য ইতিবাচক দেশগুলোকে এ সূচকে শীর্ষে রাখার কারণ হিসেবে তাদের অর্জন ও পদক্ষেপগুলোর কথাও উল্লেখ করে ডেইলি পজিটিভ।

You Might Also Like

আপনার শিশুকে সফল করে গড়ে তুলতে চান? করুন এই কাজগুলো সাদিয়া ইসলাম বৃষ্টি
সাহিত্যে ঠিকানা সম্মাননা পেলেন শিশির কন্যা জয়িতা
ভোট দিলেন প্রধানমন্ত্রী
সিলেটে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া
প্রাকৃতিক উপায়ে দূর করুন যন্ত্রণাদায়ক গলা ব্যথা
Previous Article আগামীতে জাপা মতায় গিয়ে এরশাদের নেতৃত্বে সোনার বাংলা গড়বে — আব্দুল্লাহ সিদ্দিকী
Next Article কেন্দ্রীয় বিএনপিতে নেতৃত্বশূণ্য সিলেট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

পুলিশে আরো ৫০ হাজার জনবল বৃদ্ধির পরিকল্পনা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

12 years ago

জঙ্গিরা কোন ধর্মের দলের নয়, এরা মানুষ ও দেশের শত্র“..ড. মোমেন

10 years ago

গণমাধ্যমের অধিকার হরণ না করার পরামর্শ সুরঞ্জিতের

12 years ago

শোকের মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে সিলেট মহানগর যুবলীগের উদ্যেগে মোমবাতি প্রজ্জলন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?