By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘খুনি’ শিক্ষকের ব্যাপারে নিরব শাবি প্রশাসন!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বই পত্রসর্বশেষ

‘খুনি’ শিক্ষকের ব্যাপারে নিরব শাবি প্রশাসন!

Editor
Last updated: February 11, 2016 3:23 pm
Editor
10 years ago
Share
SHARE

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রবেশ পথে প্রাইভেটকারের ধাক্কায় দুটি তাজা প্রাণ ঝরে গেলেও এখনো ওই ঘটনায় দায়ী শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষক ড. আরিফুল হক আত্মগোপনে থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদাভাবে কোন পদক্ষেপ নেয়নি বলেও জানানো হয়।

শাহজালাল ব্শ্বিবিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আরিফুল হক ড্রাইভিং শেখার জন্য ২৩ জানুয়ারি দুপুরে তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২০-৪০০৯) নিয়ে রাস্তায় বের হন। একপর্যায়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী ও এক তরুণীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জগন্নাথপুরের কারবিয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে গিয়াস উদ্দিন (৬০)। গুরুতর আহত ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো. আতাউর রহমানকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। ঘটনার কয়েকদিন পর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

২৩ জানুয়ারি শাবি ফটকে ওই দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত অধ্যাপক ড. আরিফুল হক পলাতক রয়েছেন। কিন্তু ঐ শিক্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষের দাবি ড. আরিফুল শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি তার অসুস্থতার কথা জানিয়ে ছুটি চেয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদন পাঠিয়েছেন।

শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী সিলেটভিউ২৪ডটকমকে জানান- যেহেতু অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ কেস হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আলাদাভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে দুঘর্টনায় আহত ছাত্রীর চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হবে বলে জানান ড. কামরুজ্জামান।

সিলেটভিউ২৪ডটকম/পিডি/এএস

You Might Also Like

শাবি ক্যাম্পাসে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন
এইচএসসি ও সমমানে পাসের হার ৭৪.৭০ শতাংশ
কাতিয়ায় ইসলামী সম্মেলন ১৮ ফেব্রুয়ারি
রেকর্ড ভেঙে ৬৫ কোটি টাকার বিয়ে!
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা
Share This Article
Facebook Email Print
Previous Article সিলেটের অভিজাত এলাকা সন্ধ্যার পরই ‘ভূতুড়ে’
Next Article মির্জা ফখরুলের চিঠি পেয়ে ‘প্রস্তাবনা’ দিয়েছে সিলেট বিএনপি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?