By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কল ড্রপে জুলাই থেকে মিলবে ক্ষতিপূরণ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

কল ড্রপে জুলাই থেকে মিলবে ক্ষতিপূরণ

Last updated: May 17, 2016 12:33 pm
10 years ago
2 Min Read
SHARE

59643আগামী জুলাই মাস ​থেকে কল ড্রপে ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। আজ রোববার সচিবালয়ে মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে এই বৈঠকে ছয় মুঠোফোন অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা, টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, কথা বলার ক্ষেত্রে প্রথম মিনিটে কল ড্রপ হলে কোনো ক্ষতিপূরণ পাবেন না গ্রাহক। এর পরের প্রতি মিনিট কল ড্রপের জন্য এক মিনিট করে বিনা মূল্যে পাবেন গ্রাহক।

বিটিআরসি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক সভায় গ্রাহক কল ড্রপের শিকার হলে তার জন্য ক্ষতিপূরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় বিটিআরসিকে। সে অনুযায়ী, গত ১৯ জানুয়ারি কল ড্রপের ক্ষতিপূরণ হিসেবে এক মিনিট কল ফেরত দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়।

বিটিআরসির নির্ধারিত মান অনুযায়ী, মুঠোফোন কোম্পানিগুলোর কল ড্রপের হার ৩ শতাংশের কম হলে তা হবে মানসম্পন্ন সেবা। আর আন্তর্জাতিক মান অনুযায়ী, কল ড্রপ ২ শতাংশের মধ্যে থাকলে তা গ্রহণযোগ্য। প্রতিবেশী দেশ ভারতে এ হার ২ শতাংশ।

মুঠোফোন অপারেটররা ২০১৪ সালে গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে কল ড্রপ সুবিধা চালু করে। ওই বছরের ২৯ সেপ্টেম্বর প্রথম কল ড্রপ সুবিধা দেওয়া শুরু করে বাংলালিংক। আর গ্রামীণফোন একই বছরের ১ অক্টোবর থেকে গ্রাহকদের এ সুবিধা দেওয়া শুরু করে। তবে গত বছর পরীক্ষামূলকভাবে চালু করা এ সুবিধা বন্ধ করে দেয় অপারেটররা। ভারতে ২০১৫ সাল থেকে কল ড্রপে ক্ষতিপূরণ সুবিধা চালু করা হয়েছে। দেশটিতে এক দিনে সর্বোচ্চ তিনবার করে মোট তিন মিনিট ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকদের দেওয়া হচ্ছে। ২০১৪ সালের পরীক্ষামূলক পদ্ধতিতে দেশের মোবাইল অপারেটররা এক দিনে সর্বোচ্চ ৩০০ সেকেন্ড বা ৫ মিনিট ক্ষতিপূরণ দিয়েছিল।

You Might Also Like

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা
তিনি ১১২টি দেশের জাতীয় সংগীত গাইতে পারেন
অয়ন চৌধুরী ।। রবীন্দ্রনাথ
ক্রিমিনাল লিগ্যাল এইড সিস্টেম পরিবর্তনে পিছু হটলো ব্রিটিশ সরকার
সিলেট বিভাগে ঈদুল আযহা’র জামাতের সময়সূচী
Previous Article বিশ্বনাথে লন্ডনির তৃতীয় বিয়ে নিয়ে তোলপাড়
Next Article কার বল খেলতে ভয় পান কোহলি, জানেন?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

লন্ডনের ব্রিকলেইন ছাড়ছেন বাঙালিরা

11 years ago

জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

11 years ago

ভূমিকম্পে পাকিস্তান-আফগানিস্তানে নিহত ২৩২

11 years ago

‘আজিজুস সামাদ ডন আওয়ামীলীগের কেউ নয়’

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?