By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ওয়াহিদ জালাল’র একগুচ্ছ কবিতা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
Uncategorized

ওয়াহিদ জালাল’র একগুচ্ছ কবিতা

Last updated: August 4, 2016 1:17 am
10 years ago
3 Min Read
SHARE

jalal

তুমি আমার একাকীত্বের চাঁদ

চারদিকে মাটির দেয়াল, খুব শীতল অন্ধকার,
সদ্য বিয়োগ ব্যথাতুরা সম্পর্ক
তবুও তুমি ঘুমিয়ে আছো একা;
এভাবেই বুঝি ছেড়ে থাকতে হয় সেখানে?
মনে পড়ে আজ, খুব করে মনে পড়ে;
প্রবল শীতের আহ্লাদে ঘরময় তুমি
খুঁজে ফিরতে একটু ওম, তারপরঃ
নিরবচ্ছিন্ন নিরবতায় তাকাতে আমার মুখের দিকে!
যা কিছু পাবার যোগ্য নই আমি
পেয়েছি কত পূর্বে, নিবিড় দেহে মুখর সন্ধ্যা!
চিঠির মত ভয়ে খুলছি অন্ধকারে বিরহ
নিস্তব্ধ নিঝুম কাগজে তোমার নাম লেখা,
ব্যাকুল সুরে দুরাশা মনের মলাটে আঁকে
শূন্যতার পরিচয়; সরল স্নেহে দুঃসাহসিক হবার
জন্য বালিশে পুরানো ঘামের গন্ধ শুঁকি;
প্রেমের ওপর আস্থা সহানুভূতির হাত রাখে।
তুমি ছিলে তখন আমি বুঝিনি,
তোমার শূন্যতায় মনের পৃথিবীর তৃষ্ণা অধিক,
অসীম জিজ্ঞাসা আয়ুর মুখোমুখি এসে দাঁড়ায়!
তোমাকে দেখার ব্যাকুলতায় অনন্তে ভিখিরি হই;
শেষে ভাবি, তুমি আমার একাকীত্বের চাঁদ।

বেখেয়ালে দীর্ঘ হয়ে যায়

- Advertisement -
Ad image

ক্ষতবিক্ষত জীবনের বিস্ময় অজান্তে খসে
পড়ে সাধকের আহ্বানে ছোঁয়া মাটিতে,
সালিশ শেষে অন্যায়গুলো যেমন করে হাসে
সত্যের চোখে জলের ওপর বসে
ঠিক সেই ভাবে নিরুদ্দেশ এক বিজন কায়া।
রাত্রির কুসুমগন্ধী বাতাস পথরেখা খুঁজে
শপথ মুখর সূর্যের নামে মালা গাঁথে
সেও এক সঞ্চিত প্রেমিকের শুদ্ধ অভিমান,
আয়ত্তের খুঁটায় অন্তিমের আনাগোনা
বেঁধে রাখি অনাগত দিনের অভিশাপ।
অবরুদ্ধ স্বপ্নহীন অসংখ্য বেদনার জিজ্ঞাসা
স্বপ্নময় ঘরে সন্ধ্যার হৃদয়ের কাছে
খুব ভেতরে যাবার আকুতি করছে আজ
তবু বেখেয়ালে দীর্ঘ হয়ে যায় দীর্ঘশ্বাসের
ছায়া, বকুলের মায়া ভেজা কবির ভোরবেলা।

পুড়াপাখী তুই দীর্ঘশ্বাস

বদলে যায় একদিন
জ্বলন্ত বুকের ওপর জীবনের দীর্ঘশ্বাস
সারারাত নক্ষত্রের তলে
বিষম চেনা দূরের বেহায়া আকাশ।
বুকের মাটিতে
তোমার স্পর্শবীজ হেফাজতে নিজস্ব আগ্রহে
যদি লুটিতে
বিলকুল খাঁটি মহব্বতে মনের সিজদারত ঈদগাহে।
বদলে যায় একদিন
রক্তের ভেতর বয়েচলা সুখ কিংবা দুঃখ
শরিফ হৃদয়ের নয়নে
চাঁদের শরীর ছুঁতে কপালের তৃষ্ণা অতি সুক্ষ্ম।
চোখের লোভ বেহায়া হয় তোমার দেয়া রুমালে
আমার স্মৃতির বিশ্ব ভেজা রাশি-রাশি বেদনার জলে!

নৈঃশব্দের রাত জেগে

আমি জানতাম
একদিন তুমি ঘুমিয়ে পড়বে
আর আমি
তোমার নাম ধরে ডাকতে-ডাকতে
আবার মানুষ হবার জন্যে ছুটে যাবো
পুণ্যফলের লোভে শূন্যতার দিকে ।
জ্ঞানের গেলাসে
অলৌকিক অমৃতের ভাড় রাখবে
কেবল ঘূর্ণিঝড় অথবা
দয়াময়ী কোন দেবীর পরম হাত
যে বুকের কপাট খুলে দেবে রেশমি হাতে ।
যে কাজল
দেহের ঝরেপড়া ঘামে বসে শিস দেয়
তার চেয়ে
অধীক অদৃশ্য তড়িত প্রার্থনা করে বসে
ব্যাকুল রাজকীয় স্পর্শের বেদনার উল্লাস ।
আমি জানতাম
পৃথিবী সুর্যলোকে আর কোনদিন পৌঁছবেনা
তোমাকে আমার চিৎকার
আমি জানতাম
রাত পোহানোর ডাক শুনে অবাক পৃথিবী
কুসুম শয্যায় দেবে বিচ্ছেদ উপহার ।

- Advertisement -
Ad image

You Might Also Like

কাবুলে বিস্ফোরণে নিহত ৮০
It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
বাসিয়া পত্রিকা পৃষ্ঠা ০২
June 24, 2015
December 18, 2014
Previous Article মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
Next Article মোহাম্মদ গোলাম কিবরিয়া’র একগুচ্ছ কবিতা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

Auto Draft

10 years ago

Can We Recreate Dinosaurs from Their DNA?

5 years ago

May 14, 2015

11 years ago

Auto Draft

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?