By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জানেন কি মশা কাদের বেশি কামড় দেয়?
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
জীবন যাপনসর্বশেষ

জানেন কি মশা কাদের বেশি কামড় দেয়?

Last updated: October 1, 2017 11:48 am
9 years ago
3 Min Read
SHARE

mosaমশা তো সবাইকেই কামড়ায়। কিন্তু আপনাকে কি একটু বেশিই কামড়াচ্ছে? চারপাশের মানুষগুলো যখন কোনোরকম অস্বস্তি ছাড়াই বসে আছে, কেবল আপনাকেই কি তখন খানিক পরপর নিজের গায়ে চপেটাঘাত কষাতে হচ্ছে? তাহলে বলতে হবে মশারা একটু বেশিই আপনাকে ভালোবাসে! কিন্তু কেন? এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। তার ভেতর থেকেই নিজেরটা জেনে নিন।

সাধারণেই অসাধারণ : নানা রকম কারণ রয়েছে মশার কাছে আপনার পছন্দনীয় খাবার হয়ে ওঠার পেছনে। পরিসংখ্যান অনুসারে দশজন মানুষের একজন সবসময়ই মশার কাছে প্রিয় হয়ে থাকেন। বিখ্যাত দালাই লামাও এর ব্যতিক্রম ছিলেন না। মশাকে নিয়ে তিনি বলেন মশা আর ছাড়পোকার প্রতি আমার আচরণ শান্তিপূর্ণ বা অনুকূল নয়!

গন্ধ : আমাদের একেকজনের শরীরে একেকরকম গন্ধ রয়েছে। মশাদের ভেতরে পুরুষ নয়, নারী মশারাই সাধারণত রক্ত পান করে। আর তাও নিজেদের ডিমকে পুষ্টি দেয়ার জন্য। ফলে বাজারে কিছু কিনতে গেলে আমরা যেমন সবচেয়ে সেরা জিনিসটাই বাছাই করতে চাই, ওরাও সেরকম সবচেয়ে ভালো আর পুষ্টিসম্পন্ন রক্তই পান করতে চায় নিজেদের সন্তানদের জন্য। সেটা তারা নির্ধারণ করে মানুষের শরীরের গন্ধের ওপর ভিত্তি করে। প্রায় ১০০ ফুট দূর থেকেই এই গন্ধ চিনতে পারে মশারা।

ব্যাকটেরিয়া : আমাদের শরীরে বংশগতভাবেই অনেক ব্যাকটেরিয়া বহন করি আমরা। সেটা আমাদের শরীরের কোষের চেয়েও ১০ গুণ বেশি পরিমাণে। আর সেগুলো এতটাই জড়িয়ে যাকে আমাদের শরীরের রোগ-প্রতিরোধের ব্যাপারের সঙ্গে যে অনেক ধুয়েও সেগুলোকে তাড়ানো যায় না। এই ব্যাকটেরিয়াগুলোই আমাদের শরীরে এমন রাসায়নিক পদার্থের উৎপাদন করে যে মশারা অনেক বেশি আকৃষ্ট হয়।

রক্তের ধরন : রক্তের কোন গ্রুপে আপনার অবস্থান সেটাও অনেক সময় নির্ধারণ করে দেয় আপনি মশাদের কাছে কতটা জনপ্রিয় হবেন। পরীক্ষায় পাওয়া যায় ‘ও’ এবং ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের দ্বিগুণ বেশি পছন্দ করে মশারা। আপনি কোন গ্রুপের রক্তের অধিকারী সেটা বোঝাতে মোটেও রক্ত খেয়ে দেখতে হয় না মশাদের। দূর থেকেই ৮৫ শতাংশ নিশ্চিত হয়ে যায় আপনার রক্তের ধরন সম্পর্কে।

ঘাম : অতিরিক্ত ঘামেন আপনি বা অনেক বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয় আপনার শরীর থেকে? তাহলে বলতে হবে আপনিও আছেন মশাদের পছন্দের খাবারের তালিকায়।

খাবার : খাবারের ধরনের ওপর নির্ভর করে মশারা আপনার রক্ত পছন্দ করে। দেখা যায়- পনির, আচার, সয়া, মিষ্টিজাতীয় খাবার ও সবজি খান যারা তাদের রক্ত ও ত্বকে ল্যাক্টিক অ্যাসিড বেশি তাকে। ল্যাক্টিক অ্যাসিড অনেক বেশি পরিমাণে টানে মশাদের।

ত্বকের বৈশিষ্ট্য : অনেক সময় দেখা যায়, কেবল ত্বকের বৈশিষ্ট্যের কারণেই আপনার মনে হয় মশারা আপনাকে অনেক বেশি কামড়াচ্ছে। আসলে আপনার পাশের ব্যক্তিটিকেও হয়তো আপনার মতন বা আপনার চেয়ে অনেক বেশি কামড়াচ্ছে তারা। কিন্তু কেবল তার ত্বকের বৈশিষ্ট্যের কারণেই সেটা বুঝতে পারছে না সে। আর আপনি বুঝতে পারছেন অনেক বেশি।

You Might Also Like

আত্মার আলো গীতিকাব্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
কামাল বাজারস্থ হাসিমী উদ্যানে ওয়াইফাই ইন্টারনেট এ্যাসেন্ট ব্রডব্যান্ড এর শুভ উদ্বোধন
পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আশ্রয় দেয়নি তাজিকিস্তান যুক্তরাষ্ট্রের পথে আশরাফ
Previous Article যেভাবে বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের পদ্মা সেতু
Next Article পৃথিবীর অষ্টম মহাদেশ ‘জিলান্ডিয়া’ আবিষ্কার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

তথ্য সচিব মরতুজা আহমদ- সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

10 years ago

জয়বাংলা পরিষদের সাহিত্য আসর অনুষ্ঠিত

12 years ago

অত্যন্ত সফল ব্যক্তিদের ১০টি ব্যতিক্রমী বিশ্বাস

11 years ago

ওসি আতাউর ও শ্যামলদের আপিল খারিজ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?