By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: অভিজিৎ হত্যার দায়ে আটককৃত ফারাবীর সিলেটের বাসায় পুলিশের তল্লাশি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

অভিজিৎ হত্যার দায়ে আটককৃত ফারাবীর সিলেটের বাসায় পুলিশের তল্লাশি

Last updated: March 9, 2015 7:23 am
12 years ago
3 Min Read
SHARE

লেখক ও ব্লগার অভিজিৎ হতাকান্ডের সাথে জড়িত আটক শফিউর রহমান ফারাবীর সিলেটের বাসায় পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালায়। এ সময় তারা বাসা থেকে একটি ডেস্কটপ কম্পিউটার জব্ধ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বেলা সোয়া ১২টার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকার ১৬/ডি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের ৫ম তলা বাসার তৃতীয় তলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল তল্লাশি চালায়। এ সময় সিলেট কোতোয়ালী থানার ৫ সদস্যের একটি টিম
ঘটনাস্থলে উপস্থিত ছিলো। পুলিশের তল্লাশিকালে ফারাবীর বাসায় তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তল্লাশি শেষে ডিএমপি পুলিশ ফারাবীর ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার জব্ধ করে নিয়ে যায়।

জানা যায়, নগরীর মুন্সিপাড়া এলাকার ১৬/ডি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের ৫ম তলা বাসার তৃতীয় তলায় সৎমা ও বোনকে নিয়ে থাকতেন ফারাবী। প্রায় বছর খানিক আগে এ বাসাটি ভাড়া নেন তিনি। ভাড়া নেয়ার সময় অভিভাবক হিসেবে ফারাবীর সৎমা বাসার মালিকের সাথে মাসিক ৭ হাজার টাকার চুক্তিতে বাসাটি ভাড়া নেন। এর পর থেকে ঐ বাসায় থাকতেন ফারাবী। জানালেন বাসার মালিক ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। ফারাবীর বোন সিলেট ওসমানী মেডিকেল কলেজে ডাক্তারী পড়ছেন। মূলত মা ও বোনকে নিয়েই ফারাবী এ বাসায় থাকতেন। বাসা ভাড়া নেয়ার সময় ফারাবী জানিয়ে ছিলেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখা-পড়া করেন। তার বাবা উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন তিনি মারা গেছেন। তাদের ঢাকায় বাসা রয়েছে। তার বাবার রেখে যাওয়া টাকা পয়সা এবং ঢাকায় তাদের নিজস্ব বাসার ভাড়া দিয়ে তাদের পরিবার চলে। এর বাহিরে আর কিছু তার জানা নেই বলে জানান বাসার মালিক মুজিবুর রহমান।
এলাকাবাসীর কয়েক জনের সাথে আলাপ কালে তারা জানান, প্রায় এক বছর থেকে ফারাবী ওই এলাকায় থাকলেও এলাকার অনেকেই তাকে চেনেন না। এমনকি পাশের ফ্ল্যাটের লোকজনের সাথেও তার বা তার পরিবারের খুব একটা সম্পর্ক ছিল না। তবে স্থানীয় মসজিদে তাকে প্রায়ই নামাজে এবং রাস্তাঘাটে বের হলে অধিকাংশ সময় মোবাইলফোনে ব্যস্ত থাকতে দেখা যেত। মসজিদে একাধিক বার তাকে মোবাইল ব্যবহারে নিষেধও করা হয়। চোখে কালো ফ্রেমের চশা, মুখে দাড়ি ফারাবী প্রায় সময় সাধারণ সার্ট-প্যান্ট ও মাথায় টুপি পরে চলাফেরা করতেন। যে কারণে অনেকেই মনে করতেন তিনি হয়ত কোন মাদ্রাসায় পড়েন অথবা পড়ান। কিন্তু ব্লগার ও অভিজিৎ রায় হত্যাকান্ডে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ছবি প্রকাশ হলে অনেকেই তাকে চিনতে পারেন।

উল্লেখ্য, বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়কে গত ২৬ ফেব্রুয়ারি রাতে রাজধানী ঢাকার বাংলা একাডেমী চত্বরের একুশের বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও কুপিয়ে আহত করা হয়। অভিজিৎ মুক্তমনা নামে একটি ব্লগের প্রতিষ্ঠাতা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় শফিউর রহমান ফারাবীকে। কারণ ফারাবী বিভিন্ন সময় তার ফেসবুক স্ট্যাটাসে অভিজিৎ হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলনের কর্মী (গণজাগরণ মঞ্চ) ব্লগার রাজীব হায়দারের জানাযা পড়ানো ইমামকে হত্যার হুমকি দেয়ায় ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে আরেকবার গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৫ মাস জেল খাটার পর ওই বছরের ২১ আগষ্ট তিনি জামিনে মুক্তি পান।

- Advertisement -
Ad image

You Might Also Like

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু
জয়বাংলা পরিষদের সাহিত্য আসর অনুষ্টিত
চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি
জানেন কি মশা কাদের বেশি কামড় দেয়?
জনপ্রিয় গীতিকার শাহ আব্দুল ওদুদের ৫১তম জন্মদিন আজ
Previous Article কেমুসাস বইমেলা ২০ মার্চ থেকে শুরু হবে
Next Article বাতিঘর এ কবি হাবিব ফয়েজী সংবর্ধিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

কামাল বাজারে বিশিষ্ট মুরব্বি বারিক উল্লাহর ইন্তেকাল

6 years ago

জেনে নিন কিভাবে সুইডেনের ভিসা পেতে পারেন

12 years ago

শান্তিতে নোবেল পেলেন মালালা-কৈলাশ

12 years ago

বয়স্কদের যৌন চাহিদা বেশি!

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?