By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
খেলাধুলা

নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ

Last updated: March 14, 2015 7:11 am
12 years ago
2 Min Read
SHARE

এ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স নিউজিল্যান্ডের। সেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজ হ্যামিল্টনে বাংলাদেশের পারফরম্যান্সও হলো বলার মতোই।

জিততে পারলে হয়তো প্রাপ্তির ষোলোকলা পূর্ণ হতো। তবে ৩ উইকটে হারের পরও বাংলাদেশের প্রাপ্তি নেহাত মন্দ নয়। নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দেওয়ার অভিজ্ঞতাটাও বলতে হবে দারুণই।

২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিউইদের ছন্দপতন। সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৩৩ রানেই ২ উইকেটের পতন। তৃতীয় উইকেটে কিউইদের কক্ষপথে ফেরায় মার্টিন গাপটিল ও রস টেলরের জুটি। এ জুটিতে আসে সর্বোচ্চ ১৩১ রান। জুটি ভাঙেন সাকিব।

বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের ভেলকিতে ফেরার আগে গাপটিলের সংগ্রহ ১০৫ রান। চতুর্থ উইকেটে গ্রান্ট এলিয়টকে নিয়ে আরেকটি জুটি গড়েন টেলর। এ জুটিতে আসে ৪৬ রান। রুবেলের বলে ফেরার আগে এলিয়টের সংগ্রহ ৩৯ রান। এরপর ৫৬ রান করা টেলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান নাসির হোসেন।

এ সময় দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ৩ উইকেটে ২১০ রান থেকে ৬ উইকেটে ২৪৭—৩৭ রানে কিউইদের ৩ উইকেট নেই! শেষ দিকে বাংলাদেশের কাছ থেকে জয়টা কেড়ে নেয় মূলত কোরি অ্যান্ডারসনের ২৬ বলে ৩৯, ড্যানিয়েল ভেট্টোরির ১০ বলে ১৬ ও টিম সাউদির ৬ বলে ১২ রানের ছোট ছোট তিনটি ঝোড়ো ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট সাকিবের দখলে। ২ উইকেট নিয়েছেন নাসির আর রুবেলের সংগ্রহে ১টি।

এর আগে প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহর অপরাজিত ১২৮ ও সৌম্য সরকারের ৫১ রান ও শেষ দিকে সাব্বির রহমানের ২৩ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৮৮ রান করে বাংলাদেশ।

এ বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড যা করতে পারেনি, বাংলাদেশ সেটা করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো দল খেলেছে পুরো ৫০ ওভার। শুধু তা-ই নয়, বাংলাদেশের করা ৭ উইকেটে ২৮৮ রানও কিউইদের বিপক্ষে করা এ বিশ্বকাপে সর্বোচ্চ রান। নিজেদের ধারটা ভালোই দেখিয়েছে বাংলাদেশ!

এ ম্যাচ হারলেও বাংলাদেশের আক্ষরিক অর্থে কোনো ক্ষতি নেই। তবে আত্মবিশ্বাস বাড়ানোর রসদ জোগানোর দারুণ সুযোগ ছিল। সেটা পুরোপুরি না হলেও একেবারে ব্যর্থও বলা যাবে না বাংলাদেশকে।

১৯ মার্চ মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের সামনে থাকবে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় আর নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াইয়ের অনুপ্রেরণা।

- Advertisement -
Ad image

You Might Also Like

দুর্ঘটনার পরও অবিশ্বাস্য সোনা জয়!
পাকিস্তানের আবেগময় জয়
জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন মাশরাফি
সাকিবের সাথে অন্তরঙ্গ ছবি নিয়ে মুখ খুললেন মিথিলা
ফ্রান্স জাতীয় ক্রিকেটলীগে পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
Previous Article সিলেট নগরীতে বাইসাইকেলে বরযাত্রা
Next Article ৮০ লাখ টাকার আলিশান ফ্ল্যাটে থাকেন ‘ভিক্ষুক’
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বিশ্বরেকর্ড গড়ল চট্টগ্রাম টেস্ট!

10 years ago

মেসির ইতালি যাওয়ার গুজব উড়িয়ে দিলেন কন্তে

6 years ago

ম্যাক্সওয়েল-অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

10 years ago

রেকর্ড স্কোরে ওয়ানডে সিরিজ জয় ইংল্যান্ডের

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?