
এমন পবিত্র গর্ভেই তো
জন্ম লভেছিলি তোর,
সেই জননীরে দংশন করিস
ওরে কালনাগিনী ঘোর!
যে কুঁড়িটি তুই নিষ্পেষিলি
স্ফূটিত হতে না দিলে,
তোরা তো গৃধ্রু, তোরা কলুষিত
কর্মে প্রমাণ মিলে।
ভিনদেশি নও প্রাকৃত পশু
দেশেরই কুলাঙ্গার,
কেমনে পারিস ঘটাতে রে তোরা
মাসুমের হাহাকার?
মহাবিচার হবে স্মরণে রাখিস
রূদ্ধ হবে রে ফটক,
তোর নিয়তি নিশ্চিত জানি
রৌরব সেই নরক!
অন্ধ সমাজ তামস আইন
জগৎ মরীচিকা মায়া,
‘কাহ্হার’ যেদিন রুষ্ট হবেন
ঘুচবে ক্ষমার ছায়া।
ওপারে তুই বিচার পাবে
এ কথাটি ঠিক,
বিচারপতি আর সমাজ কর্তায়
দিলে কেবল ধীক্ ।


