By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিশ্বনাথে ‘জয়বাংলা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বিশ্বনাথে ‘জয়বাংলা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Last updated: August 30, 2019 9:03 pm
7 years ago
3 Min Read
SHARE

সিলেটের বিশ্বনাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শিশু মনে বঙ্গবন্ধু’ ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও ‘জয়বাংলা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়বাংলা পরিষদ দশপাইকা বাজার শাখার উদ্যোগে দৌলতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে সকালে দুপুর ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়বাংলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ-দীন।
সংগঠনের সভাপতি মো. মইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বাঙালীর স্বাধীকার আদায়ের জন্য। তাঁর ডাকেই সাতকোটি নিরস্ত্র বাঙালী স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তিনি না হলে এদেশ কখনও স্বাধীন হতনা। তাই বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা বলেন, শেখ মুজিবের মতো মহামানবের অস্তিত্ব মুছে ফেলা যায় না।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু যখন ক্ষত-বিক্ষত এই দেশকে উন্নত দেশে রুপান্তর করতে চলেছেন ঠিক তখনই এদেশের পাকিস্তানী পেতাত্মা মোস্তাক বাহিনী জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। এই অনুষ্ঠানের মাধ্যমে সেই কুলাঙ্গারদের ধিক্কার জানান এবং এদেশের মাটিতে প্রকাশ্যে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী করেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামাল মুন্না, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার। আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নজির আহমদ নজির, শাবির শিক্ষার্থী ফেরদৌস আলী, পরিষদের সহ-সভাপতি আকবর আলী, সোলেমান আহমদ, অর্থ সম্পাদক মুজিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাউলধণী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম, বিশ্বনাথ সাংস্কৃতি ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ থিয়েটারে সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্মসাধারন সম্পাদক নবীন সোহেল।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শেষের দিকে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

You Might Also Like

পূর্ব স্টেশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির সদস্য আশরাফুল আলমের হজযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল
দেশে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ বাড়ছে —সিলেটের সিভিল সার্জন
সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু
১২লক্ষ টাকা ব্যায়ে নিহত রাজনের বসত ঘর নির্মাণ করে দিচ্ছে যুক্তরাজ্য প্রবাসী
স্বাধীনতা দিবসে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
Previous Article ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার বিজনেস এডভাইজারি কমিটি গঠনপীর ইকবাল সভাপতি নওয়াব আলী সম্পাদক
Next Article সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সংবাদ সম্মেলন: ৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

‘শিক্ষা টিভি’ চালু করার কথা ভাবছে সরকার

7 years ago

কেমুসাসের ৮ম বইমেলা আজ শুরু

12 years ago

জনপ্রিয় গীতিকার শাহ আব্দুল ওদুদের ৫১তম জন্মদিন আজ

5 years ago

মন্ত্রীসভা থেকে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে বরখাস্ত করার দাবি

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?