By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি…বিদিশা এরশাদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি…বিদিশা এরশাদ

Last updated: September 11, 2021 9:10 pm
5 years ago
3 Min Read
SHARE

জাতীয় পার্টি পুনর্গঠনে পাটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ ঘোষিত জাতীয় পাটির কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মানুষের কল্যানের জন্য রাজনীতি করেছেন। তাঁর আর্দশকে সামনে রেখে সকলকে কাজ করতে হবে। তিনি সিলেটকে এরশাদের দ্বিতীয় বাড়ি উল্লেখ করে বলেন, এরশাদ সিলেটকে নিয়ে সবসময় ভাবতেন।সিলেটের উন্নয়নে তিনি আগ্রহী ছিলেন সর্বদা। তিনি সুযোগ পেলে পূণ্যভুমি সিলেটে আসতেন। আপনাদের সহায়তা পেলে জাতীয় পার্টি সিলেটবাসীর কল্যানে কাজ করবে।তিনি আরো বলেন, ‘সিলেটের মানুষ যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। আমিও এরশাদের মতো সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি করে নিতে চাই। তিনি বলেন, ‘সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন পথে নতুন লক্ষে যাত্রা শুরু করছি। প্রাথমিকভাবে বিভাগীয় শহর সফরের সিদ্ধান্ত নিয়েছি। পূণ্যভুমি সিলেট থেকেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের বিভাগীয় পর্যায়ের কার্যক্রম। সকলের দোয়ায় আমরা সফল হবো।’তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেইটে আজ শনিবার দুপুরে তাঁকে দেওয়া অভ্যর্থনায় বক্তব্য কালে এসব কথা বলেন। তিনি দুপুরে বিমান যোগে সিলেট পৌছলে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের গেইটে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদের সভাপতিত্বে মহানগর সভাপতি এডভোকেট আবু সালেহ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, পার্টির ভারপ্রাপ্ত মহা সচিব কাজী মামুন উর রশীদ, কেন্দ্রীয় সদস্য মেজর (অব:) শিকদার আনিসুর রহমান, এডভোকেট কাজী রুবায়েদ হাসান, আক্তার হোসেন, ডা: নাফিস মাহবুব, মহানগর সেক্রেটারী এডভোকেট কবির আহমদ, আয়কর আইনজীবি জিয়াউর রহমান প্রমুখ। পরে বিদিশা এরশাদ হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান। সেখানে যোহরের নামাজ আদায় ও কোরআন শরিফ পাঠ করার পর মাজারে শিরণি বিতরণ করেন। এরপর  স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, ‘দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমার এই সফর। আপনারা জানেন, জাতীয় পাটির অবস্থা এখন ভালো নেই। সরকারের সঙ্গে ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পাটির প্রার্থী আতিকুর রহমান আতিক আরও ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করতো।’ তিনি বলেন সরকারের সাথে সমন্বয় রাখতে হবে এবং সমালোচনা না করে কাজে উৎসাহ দিতে হবে। পরে বিদিশা এরশাদ হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও শিরনী বিতরণ করেন। তিনি রাত ঢাকায় ফিরবেন।

You Might Also Like

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
১০১ বছর বয়সে সাঁতার কেটে বিশ্বরেকর্ড
দেড় কোটি টাকা দিয়ে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা মুজিব!
শোক দিবসে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর
Previous Article কবি লাভলী চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত আধুনিকতাকে আদর্শবাদিতায় রূপান্তরে সচেষ্ট ছিলেন কবি লাভলী চৌধুরী
Next Article কাল খুলছে না যেসব স্কুল

You Might Also Like

সৎপুর মাদ্রাসায় স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন আল্লামা ছালিক আহমদ ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিসত্তা ———মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

3 years ago

নাড়ির টানে বাড়ি ফেরা শুরু

10 years ago

জন্ম তারিখে গরমিল, বিপাকে সুনামগঞ্জের সাত শিক্ষার্থী

12 years ago

আত্মঘাতী সংঘাত যেন আর না হয়: বিজিবিকে প্রধানমন্ত্রী

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?