বাসিয়া রিপোর্ট: বাসিয়া প্রকাশনী আফলাতুন নেছা সম্মাননা ২০২৬ প্রদান করতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর শনিবার বিকাল ২টায় সিলেটের স্টেশন রোডস্থা বাসিয়া প্রকাশনী কার্যালয়ে। এক অনাড়ম্বর ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৫জন গুণি লেখকের হাতে এই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, অনুবাদক ও টেগোর সেন্টার সিলেটের নির্বাহী প্রধান মিহিরকান্তি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী গীতিকার শাহ আব্দুল ওদুদ, বিজ্ঞান লেখক তরুন রাসেল।
গুণী লেখকদের মধ্যে ছড়া সাহিত্যে সম্মাননা পাচ্ছেন দেশের বরণ্য ছড়াশিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার এবং সংগঠক এম আর মনজু। প্রবন্ধ ও গবেষণায় সম্মাননা পাচ্ছেন সাম্যবাদী লেখক, বাঙালির স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যার কলম সোচ্চার সেই প্রাবন্ধিক ও গবেষক সাইদুর রহমান সাঈদ, কবিতাচর্চায় সম্মাননা পাচ্ছেন মণীপুরি কবি রওশন আরা বাঁশি খুৎহৈবম, গীতিসাহিত্যে সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ বেতারের অনুমোদিত গীতিকার যিনি ছোটোবেলা থেকেই গানের আসরে যেতেন, গান শুনতেন, গান গাইতেন এবং লিখতেন তিনি হলেন মো. খালেদ মিয়া ও প্রবাসে বাংলা কবিতাচর্চায় সম্মাননা পাচ্ছেন প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে বহিবিশ্বের তুলে ধরার আপ্রাণ চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন কবি এম মোসাইদ খান।
উল্লেখ প্রথমবারের মতো এবার বাসিয়া প্রকাশনী আফলাতুন নেছা সম্মাননার আয়োজন করেছে। বাসিয়া প্রকাশনী দীর্ঘদিন ধরে দেশ বিদেশের সৃজনশীল লেখকদের বই প্রকাশ করে এবং দেশ বিদেশের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে বাসিয়া প্রকাশনী ইতিপূর্বে বেশ সুনাম অর্জন করেছে।

বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, গবেষক মোহাম্মদ নওয়াব আলীর গর্ভধারিণী মমতাময়ী মায়ের নামেই এই সম্মাননার নামকরণ করা হয়েছে আফলাতুন নেছা সম্মাননা। সম্মাননার আর্থিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্ট। এ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হলেন মোহাম্মদ নওয়াব আলী, চেয়ারম্যানের দায়িত্বে আছেন কামালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. ছোয়াব আলী ও কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন সরকারি চাররিজীবী রহমত আলী খোকন। এ ট্রাস্ট শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিসহ বহুমুখী মানবিক ও সামাজিক কর্মকা-ে কাজ করে যাচ্ছে।
ট্রাস্টের অন্যান্য সেবা সমূহের মধ্যে রয়েছে গুপ্তরগাও পীর মঞ্জিলে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস পাঠাগার। যা প্রায় তিন সহ¯্রাধিক বই নিয়ে যাত্রা শুরু করে।
২০২৫ সাল থেকে বুনিয়াদী শিক্ষার প্রসার, আল-কুরআনের আলোয় আলোকিত সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার লক্ষে ট্রাস্টের শিক্ষা প্রকল্পের অর্থায়নের মাধ্যমে এবং পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় আফলাতুন নেছা হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। এ পরীক্ষায় চারটি বিভাগে ১৭জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও ইসলামী বই প্রদান করা হয়।
২০২৬ সাল থেকে ট্রাস্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় একজন লেখকের সাহিত্যকর্মকে মলাটবদ্ধ করে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। যা প্রতি বছর চলমান থাকবে। এবার প্রকাশিত হয়েছে প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদের প্রবন্ধের বই “আলোতে আঁধার ঢাকে”।
এছাড়া ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি পাঠাগারে বিভিন্ন সময় বিনামূল্যে মূল্যবাদ বই প্রদান করা হয়ে থাকে। আলোকিত জাতি গঠনের লক্ষে সৃজনশীল এ ধারা অব্যাহত আছে।
