By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শিক্ষকের পর শিক্ষার্থীদেরও পেটাল ‘যুবলীগ’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

শিক্ষকের পর শিক্ষার্থীদেরও পেটাল ‘যুবলীগ’

Last updated: August 17, 2015 12:04 pm
11 years ago
3 Min Read
SHARE

002শোক দিবসের অনুষ্ঠানে চাঁদা না দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার পরদিন হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা, যারা শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন। রোববার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩০ শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দে বলেন, শুক্রবার মনির, ফারুক, লিটন নামে যুবলীগকর্মী পরিচয় দিয়ে কয়েকজন যুবক এসে তার কাছে জাতীয় শোক দিবস পালনের জন্য চাঁদা দাবি করে। “কিন্তু আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকরা শনিবার সন্ধ্যায় আবারো চাঁদা দাবি করে। এক পর্যায়ে তারা আমাকে ও হল সুপার ফজলুর রহমানকে লাঞ্ছিত ও মারধর করতে থাকে।”

তবে এ ঘটনায় সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে স্থানীয় যুবলীগ। আহত শিক্ষার্থীদের মধ্যে অষ্টম শ্রেণির মিষ্টি, আরিফ, কফি, সামিয়া, রিপা, নবম শ্রেণির সুমি, রিয়াদ, দশম শ্রেণির পাখি, সুজন, মুন্সি, শাবনুর, বিউটি, ষষ্ঠ শ্রেণির মিম, তানজিনা, চতুর্থ শ্রেণির লিজা, সপ্তম শ্রেণির শাহপরাণ, রাফি, সায়মা, শাকিল, তানজিনা ও অভিভাবক রাণী বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দুপুরে বিদ্যালয় আঙ্গিনায় মানববন্ধন ও বিক্ষোভ শুরু করলে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিজয় কৃষ্ণ সাহা বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সুজন নামে এক শিক্ষার্থী বাম পায়ে বেশি আঘাত পেয়েছে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, “কিছু সন্ত্রাসী স্কুলের শিক্ষার্থীদের উপর হামলায় চালিয়ে আহত করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা আহত হন। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন হামলায় নিজেদের কর্মীরা জড়িত নয় দাবি করে বলেন, “যারা হামলা চালিয়েছে তারা যুবলীগের কেউ নয়।” শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এদিকে, এ ঘটনায় রাতে মামলার পর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি। গ্রেপ্তার মোজাম্মেল হোসেন (২২) উপজেলার ভূঁইয়ারা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

You Might Also Like

মূল্যায়ন গ্রন্থ শব্দমালার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
রোববার এইচএসসির ফল প্রকাশ
ইউরোপে বাংলাদেশি শরণার্থীর ভিড়ে বিস্ময়
সিলেটসহ দেশবাসীকে অর্থমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
টিউলিপ কন্যা আজলিয়ার সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
Previous Article মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু
Next Article গোটাটিকর ব্রাদার্স কাবের উদ্যোগে বৃরোপণ কর্মসূচির উদ্বোধন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

২৫ গ্রামে ঈদ উদযাপন

12 years ago

পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

5 years ago

সাজানো মামলায় জামিন পেলেন সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ

12 years ago

সিলেট গুলশানে গ্রেণেড হামলা মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ ; পরবর্তী সাক্ষ্য ১২ আগষ্ট

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?