By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জাহাঙ্গীরের জ্যান্ত সাপ-ব্যাঙ খাওয়ার কাণ্ড…
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

জাহাঙ্গীরের জ্যান্ত সাপ-ব্যাঙ খাওয়ার কাণ্ড…

Last updated: November 23, 2015 11:20 am
11 years ago
3 Min Read
SHARE

065942e99613aca96801c1ab58da67c8জয়পুরহাট, জ্যান্ত ব্যাঙ, বিছা, কেঁচো, শামুক, কাঁকড়া, বিভিন্ন পশুর কাঁচা মাংস কিংবা বিষধর সাপ চিবিয়ে খেয়ে রীতিমত তাক লাগিয়ে দিচ্ছেন জয়পুরহাটের কলেজছাত্র জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়, বিভিন্ন উঁচু গাছপালা, ভবন কিংবা উঁচ স্থান থেকে লাফিয়ে পড়ার কৌশলও রপ্ত করেছেন।

এই দুঃসাধ্য কাজগুলো দেখতে প্রতিদিন শিশু-কিশোরসহ নানা বয়সী উৎসুক মানুষের ঢল নামছে তার বাড়িতে।

জাহাঙ্গীরের স্বপ্ন, কোনো টেলিভিশন চ্যানেল তাকে সহযোগিতা করলে আগামীতে তিনি দেশের দূর্গম অঞ্চলে গিয়ে বিয়ার গ্রিলের মতো ( চ্যানেল ডিসকভারিতে দূর্গম ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ) অনুষ্ঠান নির্মাণ করবেন।

জাহাঙ্গীর আলম জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক (বিএ) তৃতীয় বর্ষের ছাত্র এবং জেলা শহরের আরাফাত নগরের ঈদগাহ কলোনির বাসিন্দা পুলিশ সদস্য শফিকুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ছোটবেলা থেকেই খুব ডানপিটে স্বভাবের। একই সঙ্গে দুর্দান্ত সাহসীও। খেলাধুলা কিংবা লেখাপড়ায় তেমন একটা মনোযোগ ছিল না তার। সারাদিন তার দৃষ্টি নিবদ্ধ থাকতো ডিসকভারি চ্যানেলের দিকে।

পরিবারের সদস্যরা জানায়, ডিসকভারি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে দূর্গম এলাকা ভ্রমণ ও নিজের জীবন বাঁচাতে ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার বিষয়গুলি সে জানতে চেষ্টা করে। এক পর্যায়ে সেসব ঘটনার মতোই সে জ্যান্ত প্রাণীর কাঁচা মাংস চিবিয়ে খাওয়ার অভ্যাস রপ্ত করতে থাকে। পাশাপাশি সে নিজেকে প্রস্তুত করার জন্য বিভিন্ন গাছ, ভবন ও উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করে। এসব দুঃসাধ্য কাজ করার কৌশলও রপ্ত করে।

প্রথমদিকে পারিবারিকভাবে বিপজ্জনক এসব কাজে তাকে বাধা দিলেও পরবর্তীতে ভালো দিক বিবেচনা করে পরিবারের সদস্যরা তাকে নানাভাবে উৎসাহ দিতে ও সহযোগিতা করতে থাকে।

প্রতিবেশি শামীম, লোপা, তানিয়া, জিল্লুর ও আকতারসহ অনেকেই জানান, জাহাঙ্গীরের এসব কর্মকাণ্ডে প্রথম দিকে আমাদের বিরক্ত লাগতো। কিন্তু এখন বুঝতে পারছি সে ঠিক কাজটাই করছে। প্রকৃতপক্ষে সে সৃজনশীল চেতনার ভ্রমণ পিপাসু তরুণ।

দুঃসাহী তরুণ জাহাঙ্গীর আলম জানান, তার প্রিয় টেলিভিশন চ্যানেল ডিসকভারিতে নিয়মিত প্রচার হওয়া ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক বিয়ার গ্রিলের অনুকরণে তিনি নিজেকে প্রস্তুত করছেন। কোনো টেলিভিশন চ্যানেল যদি তাকে সহযোগিতা করে তাহলে আগামীতে দেশের দূর্গম অঞ্চলগুলোতে গিয়ে বিয়ার গ্রিলের মত অনুষ্ঠান নির্মাণ করার ইচ্ছা রয়েছে। বিশেষ করে বেসরকারি ক্রিয়েটিভ টেলিভিশন চ্যানেল আই-এর প্রতি রয়েছে তার ভীষণ দুর্বলতা।

- Advertisement -
Ad image

এ বিষয়ে জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিউল কাফী বলেন, প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য এরকম অভ্যাস গড়ে তোলা দোষের কিছু নয়। তবে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এটি অবশ্যই একটি চ্যালেঞ্জ। আর বিচিত্রও বটে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল জলিল বলেন, প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলতে জাহাঙ্গীরের এ অভ্যাস অন্যকেও অনপ্রেরণা জোগাবে।

You Might Also Like

৭০ বছর আগে ফুটবল খেলতেন অর্থমন্ত্রী
বিশ্বের সর্বকালের সেরা একটি ভালোবাসার গল্প
পরিস্থিতি ভয়ঙ্কর, ঐক্যের ডাকে সাড়া দিন: মওদুদ
রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছে ধাত্রীপেশা
বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
Previous Article বাসিয়া অফিসে সাহিত্য আড্ডা
Next Article রেকর্ড ভেঙে ৬৫ কোটি টাকার বিয়ে!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে স্থলসীমা চুক্তি চায় দিল্লি

12 years ago

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ

11 years ago

দাম্পত্যে শারীরিক-মানসিক আকর্ষণ ধরে রাখবে যে বিষয়গুলো

12 years ago

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত লেখাপাঠ ও আলোচনা

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?