By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানী সিলেটের মুখ উজ্জল করেছেন: এড. মিসবাহ সিরাজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানী সিলেটের মুখ উজ্জল করেছেন: এড. মিসবাহ সিরাজ

Last updated: September 2, 2020 10:40 am
6 years ago
2 Min Read
SHARE

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী এক কিংবন্তির নাম। যার বিরল নেতৃত্বের গুণে মহান মুক্তিযুদ্ধে আমরা পেয়েছি শত্রুমুক্ত একটি স্বাধীন সোনার বাংলা, যা বিশ্বের ইতিহাসে বিস্ময়। জেনারেল ওসমানী শৃঙ্খলিত জীবনের অধিকারী ছিলেন বলে জাতির দুর্যোগময় মুহূর্তে কান্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতীয় জীবনে বার বার শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানী বিশেষ অবদান রাখায় আমাদের সিলেটের মুখ উজ্জল করেছেন। বঙ্গবন্ধুর মত জেনারেল ওসমানীও সুনাম অর্জন করতে পেরেছেন। ইতিহাসে জেনারেল ওসমানী কাজের মাধ্যমে তাঁর নাম রেখে গেছেন। তাঁর চিন্তা চেতনা, আপোষহীনতা প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে জাগ্রত হোক এই প্রত্যাশা সকলের।

তিনি ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটি ও ওসমানী যাদুঘরের উদ্যোগে বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানী’র ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব ডা. এম. এ রকিবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এড. সুদীপ বৈদ্যের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার এডিশনাল পিপি এড. শামসুল ইসলাম, ব্যবসায়ী জসিম উদ্দিন খন্দকার, বি. এইচ. আর. সি গর্ভনর ড. আর. কে ধর, বি.এম.বি.এফ সিলেট বিভাগের সভাপতি ড. দিলিপ কুমার দাস, সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, এড. সুজিত বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা এম. এ মালেক, রোটারীয়ান আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট সনাপের সভাপতি মো. বেলাল উদ্দিন, হাওর উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মন, আইনজীবি সহকারি সমিতির সভাপতি শাকিল আহমদ, সাংবাদিক এম. এ মতিন, ডা. জানুদত্ত সেনাপতি, আলেয়া ইকবাল চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মো. মামুন চৌধুরী, আশিকুর রহমান রব্বানী, খালেদ মিয়া, ইউসুফ সেলু, আপ্তাবুর ইসলাম জবর, আব্দু শহীদ ছালেক প্রমুখ।

You Might Also Like

১৯ মার্চ সিলেট ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে
ইসলাম ও আধুনিক বিশ্বব্যবস্থা ।। কানিজ আমেনা
দীর্ঘদিন পরে দক্ষিণ সুরমা উপজেলা ব্র্যাক বিজনেস এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত
এক বছরেও স্মৃতিভ্রম কাটেনি সেই খাদিজার
সিলেট মোবাইল পাঠাগারের সাহিত্য আসর
Previous Article হাজী রাশিদ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক আবদুল মছব্বির গুরুত্বর অসুস্থ চিকিৎসা সহায়তার জন্য আকুল আবেদন
Next Article দাওরাইয়ে আলোকিত সাহিত্য পরিবারের প্রকাশনা দর্পণ’র মোড়ক উন্মোচন

You Might Also Like

ড. কামাল হোসেন নিজের ফাঁসি চাইলেন

12 years ago

মৌলভীবাজার-৩: আ.লীগেরই প্রার্থী এক ডজন

11 years ago

চট্টগ্রাম ও বান্দরবানে লাখো মানুষ পানি বন্দী, কয়েক জনের মৃত্যু, ব্যাহত সড়ক যোগাযোগ

3 years ago

এমরুল কয়েস লোক উৎসব ১৮ মার্চ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?