By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কবি দেওয়ান মতিউর রহমান খাঁনের মায়ের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বাসিয়া পরিবারসর্বশেষ

কবি দেওয়ান মতিউর রহমান খাঁনের মায়ের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Last updated: November 22, 2026 6:43 am
11 hours ago
2 Min Read
SHARE

নূরুদ্দীন রাসেল : গতকাল ২১শে নভেম্বর ২০২৬ তারিখে সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে ‎দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ-এর ভারপ্রাপ্ত সভাপতি কবি দেওয়ান মতিউর রহমান খানের মমতাময়ী মা দেওয়ান পিয়ারা বেগমের মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসিয়া প্রকাশনীর জনসংযোগ কর্মকর্তা নাট্যকার বাবুল আহমদ।

‎অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল, কবি ও সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম, সাংবাদিক এমরান ফয়ছল, সাংবাদিক আব্দুল আহাদ, কবি কামাল আহমদ, কবি মো. এখলাছ-উর-রহমান এখলাছ প্রমূখ।   

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও পাঠাগার সংগঠক মোহাম্মদ আরজু মিয়া, দেওয়ান মোস্তাফিজুর রহমান খান, শাহরিয়া শিকদারসহ দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীগণ।

‎বক্তারা মরহুমা দেওয়ান পিয়ারা বেগমের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন পরহেজগার, ধর্মপ্রাণ, পর্দানশীন ও মানবিক গুণাবলী সম্পন্ন নারী। সংসার জীবনে মরহুমা ছিলেন ১৩ সন্তানের জননী।  সন্তানদের সুশিক্ষা, নৈতিকতা ও আদর্শিক জীবন গঠনে তাঁর অবদান ছিল অপরিসীম। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি পরিবার, সমাজ ও দ্বীনের কল্যাণে নানামুখী ভালো কাজ করে গেছেন। তাঁর ৯১ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি পরিবার ও সমাজে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখতেন।

- Advertisement -
Ad image

‎বক্তারা মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য প্রার্থনা করেন।

‎পরিশেষে মরহুমা দেওয়ান পিয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কবি কামাল আহমদ।

You Might Also Like

একুশে গ্রন্থমেলার নজরুল মঞ্চে মনোরতœ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
রাজনীতি ছাড়লেন বিএনপির শমসের
কামালবাজারে প্রবীণ মুরব্বি হাজী আব্দুল কুদ্দুস এর ইন্তেকাল কাল সকাল সাড়ে ১০ টায় জানাজা
ফেঞ্চুগঞ্জে সামসুজ্জামান দুদু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে
স্কুলছাত্র সাঈদ হত্যা মামলার রায় সোমবার
Previous Article কক্সবাজারে ট্রলার থেকে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

৩০ নম্বর জার্সি পরেই পিএসজিতে খেলবেন মেসি

5 years ago

দেশে করোনার টিকা নিলেন ২ কোটি ৮৯ হাজার ১০৭ জন

5 years ago

হাজী গাবরু মিয়া প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

7 years ago

ব্রিটেনে শেফ সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়ান রেস্তোরাঁ

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?