By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ২৮ বছর পর মায়ের বুকে ফজলু মিয়া
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

২৮ বছর পর মায়ের বুকে ফজলু মিয়া

Last updated: October 25, 2015 10:17 am
11 years ago
5 Min Read
SHARE

89509af1daff205ed9962fec27b983b1২৫ অক্টোবর- অবশেষে দীর্ঘ ২৮ বছর পর মায়ের দেখা পেলেন ফজলু মিয়া। ২২ বছর যাকে কোনো মামলা ছাড়াই বিনাদোষে শুধু অভিভাবক না পাওয়ায় সিলেটের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। শনিবার সন্ধ্যায় দেখা হয় মমতাময়ী মায়ের সঙ্গে ছেলের। ছেলেকে পেয়ে মা মরিয়ম বেওয়া পরম মমতায় বুকে জড়িয়ে নেন। এ সময় এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। মা-ছেলে উভয়ের চোখ ভিজে যায় জলে।

৫৪ ধারায় গ্রেফতার করে দীর্ঘ ২২ বছর কারাগারে রাখা হয়েছিল ফজলু মিয়াকে। গত ১৫ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান। কারগারে যাওয়ার ছয় বছর আগে ফজলু মিয়ার বয়স যখন ১০ থেকে ১২ তখন জামালপুরের বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন তিনি। এরপর মায়ের সঙ্গে আর দেখা হয়নি ফজলু মিয়ার।

২৮ বছর পর গণমাধ্যমে ছবি দেখে ফজলু মিয়াকে সনাক্ত করেন তার স্বজনরা। পরে ছেলের সন্ধান পেয়ে শনিবার জামালপুর থেকে সিলেট আসেন ফজলু মিয়ার মা মরিয়ম বেওয়া ও ফজুলর বোন। সঙ্গে জামালপুরের এনডিসি জোর্তিময় পাল। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান উদ্যোগী হয়ে সিলেট পাঠিয়েছেন তাদের।

শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে তেতলী ইউনিয়ন পরিষদ ভবনে দেখা হয় মা-ছেলের। কারামুক্তির পর থেকে সেখানেই বসবাস করছেন ফজলু মিয়া। দেখা হওয়ার পর মা-ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। ফজলু মিয়ার মা বাক-প্রতিবন্ধী। চোখেও দেখেন না। ফজলুও অসুস্থ। তেমন কথা বলতে পারেন না। মানসিকভাবেও অপ্রকৃতস্থ। তবু দীর্ঘদিন পর মায়ের দেখা পেয়ে উচ্ছাস তার চোখে মুখে। মায়ের দেখা পেয়ে খুশি খুশি কেবল এই একটি শব্দই দুইবার উচ্চারণ করলেন ফজলু।

জামালপুরের এনডিসি জোর্তিময় বড়ুয়া বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ফজলু মিয়াকে আমরা তার বাড়ি জামালপুরে নিয়ে যেতে এসেছি। তাকে আইনী ও চিকিৎসা সহায়তাও প্রদান করা হবে। এর আগে গত শুক্রবারই ফজলু মিয়াকে দেখতে এসেছিলেন তার মামা মফিজ উদ্দিন। জানা যায়, ১০ থেকে ১২ বছর বয়সে ফজলু বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসেন। সেখানেই তার সঙ্গে দেখা হয় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের সৈয়দ গোলাম মাওলার। তিনি ফজলুকে তার বাড়ি নিয়ে যান।

ফজলু মিয়ার মামা মফিজ উদ্দিন জানান, প্রায় ২৮ বছর আগে ফজলু মিয়া বাড়ি ছেড়ে চলে আসেন। তারপর দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। ২০-২১ বছর তার বড় ভাই (ফজলুর বড় মামা) আবদুস সাত্তার ফজলুর খবর নিতে সিলেট আসেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের গোলাম মওলার বাড়ি যান। সেখানে গিয়ে জানতে পারেন গোলাম মওলা ও তার স্ত্রী মারা যাওয়ার পর ফজলু উন্মাদ হয়ে বাড়ি থেকে চলে গেছেন। ফজলুর স্ত্রীরও সেখানে নেই। গোলাম মওলার বাড়ির কেউ ফজলু মিয়ার কোনো খবর জানেন না। এরপর থেকে তাদের ধারণা ছিল, ফজলু মিয়া হয়তো আর বেঁচে নেই।

মফিজ উদ্দিন বলেন, কিছুদিন আগে টেলিভিশনে ফজলু মিয়াকে দেখে তার ভাতিজা রাজু মিয়া ফোন করে জানান, ফজলু বেঁচে আছেন। এরপর বিভিন্ন পত্রিকায় ফজলু মিয়ার সচিত্র প্রতিবেদন দেখে তারা নিশ্চিত হন, এই ফজলুই তাদের হারিয়ে যাওয়া ফজলু মিয়া। এরপর তারা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।

জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বিষয়টি জানতে পেরে ফজলুর প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের ডাকেন। সিলেটে অবস্থানরত ফজলুর সঙ্গে তার মুঠোফোনে কথাও বলিয়ে দেন। এরপর জেলা প্রশাসক আজ ফজলুর মাকে সিলেট পাঠান।

ফজলু মিয়ার জামিনদার সাবেক ইউপি সদস্য ও ছোটবেলার বন্ধু কামাল উদ্দিন রাসেল জাগো নিউজকে বলেন, ফজলু মিয়ার মাসহ প্রশাসনের একজন কর্মকর্তা এসেছেন। তারা ফজলু মিয়াকে নিয়ে যেতে চান। কিন্তু রোববার ফজলু মিয়ার মামলার হাজিরার তারিখ। আমরা তার মামলাটি খারিজের আবেদন করেছি। সেটি খারিজ হলে তার মা তাকে নিয়ে যেতে পারবেন।

- Advertisement -
Ad image

জানা যায়, ফজলু মিয়া এক সময় গলায় ডালা বেঁধে সিলেট নগরে পান-সিগারেট বিক্রি শুরু করেন। সিলেট শহরের বন্দরবাজার আদালত পাড়ায় তিনি ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। ১৯৯৩ সালের ১১ জুলাই তিনি আদালত পাড়ায় পান-সিগারেট বিক্রি করছিলেন।

জাকির হোসেন নামের এক ট্রাফিক সার্জেন্ট সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার জন্য তাকে গ্রেফতার করেন। ৫৪ ধারায় কোতোয়ালি থানায় ফজলু মিয়ার বিরুদ্ধে ডায়েরি করেন সার্জেন্ট জাকির।

এরপর পুলিশ প্রতিবেদন দিয়ে ফজলু মিয়ার বিরুদ্ধে পাগল আইনের ১৩ ধারায় অভিযোগ আনে। তাকে পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। প্রায় ২২ বছর পর গত ১৪ অক্টোবর তিনি মহানগর হাকিম আদালত থেকে জামিন পান। এরপর দিন ১৫ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ফজলু।

- Advertisement -
Ad image

You Might Also Like

সিলেট-২ আসনের কোনো গ্রাম অন্ধকার থাকবেনা —ইয়াহ্ইয়া চৌধুরী এমপি
স্বপ্নের ট্রফিটা আর্জেন্টিনার
সিলেটের ২১ কলেজকে জাতীয়করণের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা পেয়েছেন কবি সৈয়দ মাসুম
তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৪২
Previous Article প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন
Next Article ৪৬ কিমি রেলপথ হলেই সরাসরি ট্রেন চলবে ‘সুনামগঞ্জ টু ঢাকা’
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু

5 years ago

শপথ নিলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

11 years ago

প্রতি ঘন্টায় যার আয় এক হাজার ২০০ কোটি টাকা

12 years ago

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?