মুন্সীগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ এর মালিক আবু বক্কর সিদ্দিক ওরফে কালু মিয়াকে (৬৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদে এক আত্মীয়ের বাড়ি থেকে এক সন্তানসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, র্যাবের সদরদপ্তর ও র্যাব-৭ এর যৌথ সমন্বয়ে আবু বক্করকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, পিনাক-৬ লঞ্চডুবির পর ৫ আগস্ট মাওয়া ঘাটের পরিবহন ইন্সপেক্টর জাহাঙ্গীর ভূইয়া বাদী হয়ে মুন্সীগঞ্জের লৌহগঞ্জ থানায় লঞ্চ মালিক আবু বক্কর সিদ্দিক ওরফে কালু মিয়া, লঞ্চের চালক নবী ও কাওরাকান্দি ঘাট পরিচালনাকারী আব্দুল হাই সিকদারসহ ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

