ঢাকা-শিলং বাস সেবা চালুর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপশি বাণিজ্যও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি জানিয়েছে।
সূত্র জানায়, ঢাকা-সিলেট-শিলং রুটে বাস চলাচলের ব্যাপারে দুই ভারত-বাংলাদেশের পক্ষ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবেই আন্তঃদেশীয় এই রুটে বাস সেবা চালু হচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।
সূত্র আরো জানায়, এক সময় ভারতের এসব রাজ্যের সঙ্গে জলপথে বাংলাদেশের ভালো যোগাযোগ ছিল। কিন্তু বর্তমানে সে ব্যবস্থা চালু না থাকায় সড়ক পথে যোগাযোগ বাড়াতে ঢাকা-সিলেট-শিলং বাস চালু নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়।
এদিকে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে শনিবার ঢাকা এসেছেন ভারতীয় উত্তরপূর্ব উন্নয়ন বিষয়ক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং।
তার সফরসঙ্গী হিসেবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা এবং ত্রিপুরার বাণিজ্য ও শিল্পমন্ত্রী তপন চক্রবর্তীও রয়েছেন বলে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত জুনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরের ধারাবাহিকতায় ভি কে সিংয়ের এই সফর বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফরকালে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক ‘এ নিউ ফেজ এন বাইলাটারাল ইকোনমিক রিলেশন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন তারা।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের আয়োজনে এই আলোচনা সভার সহ-আয়োজক হিসাবে আছে কলকাতা ভিত্তিক ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, ঢাকার ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
– See more at: http://www.desh

